Lok Sabha Election 2024: লোকসভার আগে একসঙ্গে বাংলায় শাহ-নাড্ডা, করবেন ব্যাক টু ব্যাক বৈঠক
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বাংলাই পাখির চোখ! বড়দিনেই রাতেই কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দরে দুজনকেই স্বাগত জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক নেত্রী।
আজ মঙ্গলবার সকাল থেকে শহরে শাহ-নাড্ডার একাধিক কর্মসুচি রয়েছে। আছে ব্যাক টু ব্যাক কয়েকটি বৈঠকও। যদিও বাংলায় শাহ-নাড্ডার একসঙ্গে এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুদিনের সফরে (Lok sabha Election 2024) শহরে এসেছেন শাহ এবং নাড্ডা।

আজ মঙ্গলবার জোড়াসাঁকোর গুরুদ্বারে যাবেন তাঁরা। এরপর কালীঘাটে যাওয়ার কথা রয়েছে। সেখানে পুজো দেওয়ার পর সরাসরি নিউ টাউনে হোটেলে ফিরবেন শাহ-নাড্ডা। সেখানে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন দুই কেন্দ্রীয় নেতা।
এরপর ন্যাশানাল লাইব্রেরিতেও একটি বৈঠক (Lok sabha Election 2024)রয়েছেন। যেখানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ভলান্টিয়ারদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এরপর ফের একবার নিউ টাউনে ফিরে যাবেন। হোটেলে আরও এক দফায় বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের।
লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) বাকি আর কয়েকটা মাস। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। পিছিয়ে নেই বিরোধীরাও। তবে এবার লোকসভা নির্বাচনে সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে চান মোদী-শাহ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এবারের লোকসভায় ৫০ শতাংশ ভোট পেতে হবে।
আর তা কীভাবে সেই রণকৌশলও বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। তেমনই বাংলা থেকে এবার লোকসভা নির্বাচনে ৩৫ টি আসনের টার্গেট বঙ্গ বিজেপি নেতাদের বেঁধে দিয়েছেন অমিত শাহ।
আর সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদাররা। কিন্তু বঙ্গ বিজেপিতে একের পর এক বিদ্রোহে আঁচ পেয়েছেন কেন্দ্রীয় নেতারাও। লাগাতার সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপির দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অনুপম হাজরা।
#WATCH | West Bengal: Union Home Minister Amit Shah & BJP national president JP Nadda receive a warm welcome from party workers, in Kolkata pic.twitter.com/Y0mfIXnAa0
— ANI (@ANI) December 25, 2023
এই অবস্থায় একযোগে শাহ-নাড্ডার বাংলা সফর খুবই গুরুত্বপূর্ণ। দুজনে আলাদা ভাবে একাধিকবার বাংলায় এসেছেন। কিন্তু একসঙ্গে শাহ-নাড্ডার সফর বাংলার রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মনে করা হচ্ছে, একের পর এক বৈঠকে লোকসভার আগে বাংলায় বিজেপির সাংগঠনিক ক্ষমতা এবং রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে। যদিও শাহ-নাড্ডার এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কুনাল ঘোষ, এই প্রসঙ্গে জানিয়েছেন, ভোট আসলে দিল্লি থেকে নেতাদের আসা যাওয়া বেরে যায়। তাঁরা আসবেন, ঘুরবেন। কিন্তু বিজেপি হারবে বলে কটাক্ষ তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications