Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ইভিএমে প্রবল 'ঘাপলাবাজি' হবে, মোদীকে ঠেস দিয়ে দাবি অধীরের

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বাংলায় ইন্ডিয়া জোট যে ফলপ্রসূ হবে না, তা স্পষ্ট হয়ে গেল প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটি ঘোষণা হতেই।

আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, ৪০০-র বেশি আসনে জিতে সরকার গঠনের হ্যাটট্রিক করবে এনডিএ। ৩৭০ আসন পাবে বিজেপি। এই দাবিতেই ইভিএম কারচুপির গন্ধ পাচ্ছে কংগ্রেস।

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ইভিএমে প্রবল ঘাপলাবাজি হবে

লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, আমরা আশা করেছিলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী-সুলভ বক্তব্য রাখবেন। তিনি কী করেছেন সে সম্পর্কে বলবেন। শিল্প, বাণিজ্য নিয়ে কথা নেই। মণিপুর নিয়েও কিছু বললেন না। ছোট রাজ্য বিভাজিত, কিন্তু ভোটের বাজারে প্রভাব নেই বলে আলোচনাই হলো না।

অধীরের দাবি, মানুষকে বিভ্রান্ত করার হাজারো বিষয় নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে নামবে বিজেপি। তিনি বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হয়েছে, সে কারণেই লোকসভা ভোটে ৩৭০ আসনে বিজেপির জেতার কথা বলছেন প্রধানমন্ত্রী। অহঙ্কার, অহমিকা কোন জায়গায় পৌঁছেছে! মানুষ কাকে ভোটে দেবে তার পরোয়া করছে না।

এরপরই অধীর বলেন, ইভিএম নিয়ে বড় হেরাফেরি হবে বলে মনে হচ্ছে। ইভিএমকে সামনে রেখে প্রবল কারচুপির আশঙ্কা রয়েছে। অনেক বড় ঘাপলাবাজির আশঙ্কা থাকছে। কেন না, দেশের সব প্রতিষ্ঠান তো নরেন্দ্র মোদীর হাতেই। রাম মন্দির উদ্বোধন হওয়ার পর জ্ঞানবাপী, মথুরা নিয়ে বিচারব্যবস্থাকে বিজেপি প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা কোনও কোনও মহলে রয়েছে বলে দাবি অধীরের।

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আত্মবিশ্বাসী দেখাচ্ছে কেন্দ্রের শাসক দলকে। ছন্নছাড়া অবস্থা বিরোধীদের। অধীর যেদিন ইভিএম কারচুপি নিয়ে সরব হলেন সেদিনই প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটি ঘোষিত হলো। যার চেয়ারম্যান অধীর। কমিটিতে নাম রয়েছে দীপা দাশমুন্সির। খুব বড় চমক অবশ্য কমিটিতে নেই। তবে কংগ্রেস যে বামেদের সঙ্গেই নির্বাচনের লড়াইয়ে নামবে তার ইঙ্গিত মিলেছে কমিটিতে।

কমিটিতে যাঁরা রয়েছেন- অধীর রঞ্জন চৌধুরী (চেয়ারম্যান), প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরি, ডিপি রায়, আবদুল মান্নান, মনোজ চক্রবর্তী, নেপাল মাহাত, শঙ্কর মালাকার, মোহিত সেনগুপ্ত, মনোরঞ্জন হালদার, মায়া ঘোষ, সৌম্য আইচ রায়, মহম্মদন মুখতার, অসিত মিত্র, নিলয় প্রামাণিক, সুজয় ঘটক, মুস্তাক আলম, দিব্যেন্দু মিত্র, শুভঙ্কর সরকার, দীপ্তিমান ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, সাইনা জাভেদ, কৃষ্ণা দেবনাথ। এক্স অফিসিও মেম্বার হিসেবে রয়েছেন ৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+