Lok Sabha Election 2024 ABP C voter Exit poll: বাংলায় ২৩ থেকে ২৭ টি আসন পেতে পারে বিজেপি! বলছে সমীক্ষা
Lok Sabha Election 2024 ABP C voter Exit poll: বাংলায় ৩০ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন মোদী-শাহ! আর সেই টার্গেটকে মাথায় রেখেই ময়দানে নামে বঙ্গ বিজেপি! একেবারে মাটি কামড়ে থেকে গোটা বাংলা চষে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়বে বলে দাবি করে তৃণমূল। অন্যদিকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে ময়দানে নামে বাম-কংগ্রেস। এই অবস্থায় রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র কেমন হতে পারে ফলাফল? কী বলছে ABP C voter এর বুথ ফেরত সমীক্ষা (Exit poll)?

Lok Sabha Election 2024 ABP C voter Exit poll: এক নজরে পূর্বাভাস
এবিপি সি ভোটারের সমীক্ষা (Lok Sabha Election 2024 ABP C voter Exit poll) বলছে বাংলায় ৪২ টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল- ১৩ থেকে ১৭ টি আসন পেতে পারে। বিজেপি ২৩ থেকে ২৭ টি আসন পেতে পারে পূর্বাভাস ABP C voter এর সমীক্ষায়। এই সমীক্ষা সত্যি হলে কার্যত তাৎপর্যপূর্ণ উত্থান ঘটবে বঙ্গ বিজেপির। যদিও অনেক ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষা সত্যি হয় না। অন্যদিকে ABP C voter Exit poll এর পূর্বাভাস অনুযায়ী বাংলায় বাম -কংগ্রেস - ১ থেকে তিনটে আসন পেতে পারে।
অন্যদিকে ভোট শতাংশের নিরিখে বাংলায় শাসকদল তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে বলেও এবিপি সি ভোটারের (Lok Sabha Election 2024 ABP C voter Exit poll) সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষা বলছে, তৃণমূলের ভোট শতাংশ প্রায় ৪১ শতাংশ, বিজেপি - ৪২ শতাংশ ভোট পেতে পারে। বাংলায় এহেন বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই কার্যত উচ্চিসিত বঙ্গ বিজেপি নেতৃত্ব।
তবে শেষ মুহূর্তে খেলা ঘুরবে বলেই আশাবাদী তৃণমূল। নেতৃত্বের দাবি, বুথ ফেরত সমীক্ষা কখনও সত্যি হয় না। আগামী ৪ জুন ফলাফল প্রকাশ হবে। সেদিন আসল ছবি স্পষ্ট হবে।
বলে রাখা প্রয়োজন, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ টি আসন বাংলা থেকে পেয়েছিল। তৃণমূল পেয়েছিল ২২ টি লোকসভা আসন এবং কংগ্রেস পায় দুটি আসন। বামেদের আসন সংখ্যা ছিল শূন্য। বলে রাখা প্রয়োজন, সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন'টি আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৭৬.৫৬ শতাংশ)।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications