Abhishek Banerjee: অভিষেকের দাপটে ধুলোয় মিশবে অনিলের রেকর্ড? সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবধানে জয় কার?

Abhishek Banerjee: ২০১৪, ২০১৯ সালের পর ফের এবার। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ের হ্যাটট্রিক সেরে সাংসদ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেককে রেকর্ড ব্যবধানে জেতানোর লক্ষ্য নিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের লিড যেভাবে বাড়ছে তাতে সর্বভারতীয় ক্ষেত্রে নয়া ইতিহাস তৈরি হওয়া অসম্ভব নয়।

Abhishek Banerjee

২০০৪ সালের লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের অনিল বসু জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ৫০২ ভোটে। বাংলায় এর চেয়ে বেশি ব্যবধানে এর আগে ও পরে কেউ কোনওদিন লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারেননি। তবে অনিলের সেই রেকর্ড এবার ভেঙে দিতে পারেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ডায়মন্ড হারবার লড়াইয়ে শুরু থেকেই পিছিয়ে ছিল এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। সংগঠন থেকে প্রচার, সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল। এক মাসেরও বেশি সময় পর প্রার্থী দিতে সক্ষম হয় বিজেপি।

বিজেপির প্রার্থী অভিজিৎ দাস (ববি) আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের নিয়ে ধর্নায় বসেছেন। হুমকি, মারধর করে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি ও সিপিআইএম। আর এই আবহে লিড বেড়েই চলেছে অভিষেকের।

২০১৪ সালে ডায়মন্ড হারবার লোকসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের আবুল হাসনাতকে ৭১,২৯৮ ভোটে হারিয়েছিলেন অভিষেক। তৃণমূল পেয়েছিল ৪০.৩১ শতাংশ ভোট। ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির নীলাঞ্জন রায়ের চেয়ে ৩,২০, ৫৯৪টি বেশি ভোট পেয়ে জেতেন অভিষেক।

সর্বশেষ পাওয়া খবরে, ২০১৯ সালের মার্জিন টপকে গিয়েছেন অভিষেক। এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি। ফলে অভিষেকের জয়ের মার্জিন এখনও অবধি বাংলার সব আসনের মধ্যে সর্বাধিক। ফলে তা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। ভেঙে যেতেই পারে অনিল বসুর রেকর্ড। উল্লেখ্য, অভিষেক এগিয়ে গিয়েছেন ৪ লক্ষাধিক ভোটে।

সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্য সবচেয়ে বড় ব্যবধানে জিতে সাংসদ হওয়ার নজির রয়েছে প্রীতম মুণ্ডের। কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের প্রয়াণে মহারাষ্ট্রের বিদ আসনে ২০১৪ সালের অক্টোবরে যে উপনির্বাচন হয়েছিল তাতে গোপীনাথ-পুত্র প্রীতম জিতেছিলেন ৬.৯৬ লক্ষ ভোটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিলেন বিজেপির সিআর পাতিল। তিনি গুজরাতের নবসারি লোকসভা কেন্দ্র থেকে জেতেন ৬.৮৯ লক্ষ ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+