৭ দফায় ভোট রাজ্যে! রমজানে অসুবিধা, ভিন রাজ্যে মমতার প্রচারে সুবিধা, প্রতিক্রিয়া তৃণমূলের

২০১৯-এ সাত দফায় ভোট হচ্ছে। সাত দফায় ভোট হচ্ছে রাজ্যেও। প্রথম প্রতিক্রিয়ায় তৃণমূলের তরফে সাত দফায় ভোট নিয়ে সমালোচনা করা হয়। বলা হয় রমজানের ভোটে অসুবিধা।

২০১৯-এ সাত দফায় ভোট হচ্ছে। সাত দফায় ভোট হচ্ছে রাজ্যেও। প্রথম প্রতিক্রিয়ায় তৃণমূলের তরফে সাত দফায় ভোট নিয়ে সমালোচনা করা হয়। বলা হয় রমজানের ভোটে অসুবিধা। বলেন ফিরহাদ হাকিং। যদিও পরে ফিরহাদ হাকিম বলে সাত দফায় ভোট হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে ভোটপ্রচার করতে পারবেন।

 ৭ দফায় ভোট রাজ্যে! রমজানে অসুবিধা, ভিন রাজ্যে মমতার প্রচারে সুবিধা, প্রতিক্রিয়া তৃণমূলের

সাত দফায় ভোট হচ্ছে রাজ্যে। এই খবর শোনার পর তৃণমূলের তরফে সরকারিভাবে প্রথম প্রতিক্রিয়া পাওয়া যায় পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রফিরহাদ হাকিমের কাছ থেকে। তিনি বলেন বাংলার মানুষের বুকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত দফায় ভোট করেও বিরোধীরা সুবিধা করতে পারবেন না।

একইসঙ্গে তিনি রমজান মাস এবং গরমের কথা উল্লেখ করেন। কার স্বার্থে সাত দফায় ভোট সেই প্রশ্নও করেন তিনি। কীভাবে রাজ্যে গরমের মধ্যে এতদিন ধরে ভোট সম্ভব তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দলের বক্তব্য জানান। উদাহরণ তোলেন ২০১৪, ২০১৬ সালের ভোটের।

সাত দফায় পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশেও। উত্তর প্রদেশের মানুষ পিটিয়ে মারার একাধিক ঘটনা ঘটলেই, পশ্চিমবঙ্গে সেধরনের কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেন ফিরহাদ হাকিম। কেন্দ্রে বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুবিধা মতো পুলিশ রিপোর্ট জমা দেওয়ার অভিযোগও তিনি করেন।

আটটা নাগাদ চেতলায় সাংবাদিক সম্মেলন করার সময় অবশ্য ফিরহাদ হাকিম যেমন রমজানে ভোটে অসুবিধার কথা উল্লেখ করেন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে সাতদফায় ভোট হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে প্রচারে সুবিধা পাবেন বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+