মঙ্গলবার বৈঠকে তৃণমূলের নির্বাচন কমিটি! বুধবার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা
মঙ্গলবার বৈঠকে তৃণমূলের নির্বাচন কমিটি। এদিন দুপুরে বসবে কমিটি। বৈঠকে ১২ জনের নির্বাচনী কমিটির সদস্যরা ছাড়াও জেলাগুলির সভাপতিরাউপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বৈঠকে তৃণমূলের নির্বাচন কমিটি। এদিন দুপুরে বসবে কমিটি। বৈঠকে ১২ জনের নির্বাচনী কমিটির সদস্যরা ছাড়াও জেলাগুলির সভাপতিরাউপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকে নির্বাচনী সুর বেধে দিতে পারেন তৃণমূল নেত্রী। কোন দিন তিনি কোথায় নির্বাচনী সভা করবেন, তাও চূড়ান্ত জানিয়ে দিতে পারেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে বুধবার। কেননা বুধবার এবং শুক্রবারকে তৃণমূল নেত্রী পয়া বলেই মনে করেন।
মঙ্গলবার তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠকে দলের পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। জেলা সভাপতিদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্টও নেওয়া হবে।












Click it and Unblock the Notifications