বাংলার ফল: তৃণমূল কংগ্রেস ৩৪, কংগ্রেস ৪, বিজেপি ২, সিপিএম ২
West Bengal
oi-Ananya
By Ananya Pratim
কলকাতা, ১৬ মে: পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হল। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৪টি আসন। সিপিএম তথা বামফ্রন্টের অবস্থা এ বার সবচেয়ে খারাপ। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ, এই দু'টি আসন জিতেছে তারা। কংগ্রেস পেয়েছে চারটি আসন। বিজেপি পেয়েছে দু'টি আসন। বাংলার মাটিতে হাড্ডহাড্ডি লড়াই করেছে বিজেপি, অপ্রত্যাশিত ছিল।
পাশাপাশি, রাজ্যের ছ'টি বিধানসভা আসনেও ভোট নেওয়া হয়েছিল। এগুলি হল: কুমারগ্রাম, ময়নাগুড়ি, গলসি, কোতুলপুর, শান্তিপুর এবং চাকদহ। এর ফলাফলও ঘোষিত হয়েছে।