নচিকেতার গান শুনে অভিভূত লকেট বলেই ফেললেন কথাটা, রাজ্য রাজনীতিতে জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সঙ্গী ছিলেন তিনিও। রাজ্যে পরিবর্তনের পর তাঁক মঞ্চে বারবার দেখা গিয়েছে নচিকেতাকে। সেই নচিকেতার কণ্ঠেই এখন ‘অন্য’ সুর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সঙ্গী ছিলেন তিনিও। রাজ্যে পরিবর্তনের পর তাঁক মঞ্চে বারবার দেখা গিয়েছে নচিকেতাকে। সেই নচিকেতার কণ্ঠেই এখন 'অন্য' সুর। তিনিই কি না সমালোচনা করছেন খোদ মুখ্যমন্ত্রীর। আর নচিকেতার কাটমানি-গান যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখনই টোপটা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

নচিকেতার গান- 'খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি...' শুনে অভিভূত লকেট চট্টোপাধ্যায় এবার নচিকেতাকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন। তাঁরকে আগাম স্বাগত জানিয়ে রাখলেন। নচিকেতার গানের ভিডিও শেয়ার করেন বাবুল সুপ্রিয়। তারপরই প্রশ্নটা উত্থাপন করা হয়েছিল বিজেপি সাংসদ লকেটের কাছে। তার জবাব এল লকেটের কাছ থেকে।
এদিন বিকেলে বিজেপির সদর দফতরে সংবাদমাধ্যম মুখোমুখি হয়েছিলেন সাংসদ লকেট। তিনিও নচিকেতার ভূয়সী প্রশংসা করেন। শাসকদল বিরুদ্ধে নচিকেতা এভাবে সুর চড়ানোয় খুশি তিনি। তিনি বলেন, নচিদা সাহস নিয়ে শাসকদলের বিরুদ্ধে সত্যি কথাবলেছেন। তার জন্য শুভেচ্ছা। তাঁর কথায়, যারা প্রতিবাদ করে, তাদের মানুষ সম্মান করে। নচিদা বিজেপিতে এলে তাকে স্বাগত।
উল্লেখ্য, এদিন নচিকেতার গান ভাইরাল হওয়ার পর বিজেপি ভীষণ খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে থাকা মানুষজনের মুখে এই সমালোচনা শুনে বিজেপি নতুন করে উৎসাহ পাচ্ছে। তারা পরিবর্তনের যে বার্তা দিয়েছেন লোকসভায় জয়ের পর, রাজ্যের শাসকদেলর এই সমালোচনায় বিজেপির ভিত শক্ত হচ্ছে বলেই মনে করেন লকেট-রা।












Click it and Unblock the Notifications