মমতা বন্দ্যোপাধ্যায়কে নববর্ষে কী বার্তা দিলেন লকেট! বিশেষ সাক্ষাৎকারে যা বললেন বিজেপি নেত্রী

ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেই আপাতত সময় কাটছে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।

ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেই আপাতত সময় কাটছে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। উৎসবের দিনে নিজের জন্য আলাদা সময় বার করে নেওয়ার মতো সুযোগ না পেলেও হুগলির মানুষের সঙ্গে এদিন নববর্ষের আনন্দকে ভাগ করে নিচ্ছেন বিজেপির মহিলা মোর্চার এই দাপুটে নেত্রী। 'ওয়ানইন্ডিয়া বাংলা'র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একাধিক বিষয়ে লকেট চট্টোপাধ্যায় খোলা মেলা আলোচনা করেছেন। তারই মধ্যে প্রশ্ন ছিল তাঁর নববর্ষ উদযাপন নিয়ে। দেখে নেওয়া যাক তিনি কী বলেছেন...

নববর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বার্তা দিলেন লকেট! বিশেষ সাক্ষাৎকারে যা বললেন বিজেপি নেত্রী

  • মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বার্তা দেবেন নববর্ষে?

জাস্ট.. নববর্ষের শুভেচ্ছা।

  • নববর্ষের আবহে রাজ্যবাসী তথা আপনার কেন্দ্র হুগলির মানুষকে কী বলতে চাইবেন?

নতুন বছর নতুন আশা নিয়ে শুরু হোক, নতুন স্বপ্ন নিয়ে শুরু হোক। শুভ শক্তিকে স্বাগত জানিয়ে অশুভ শক্তিকে যেন সকলে কাটিয়ে উঠতে পারেন,সেই আশা করব।

  • নববর্ষের দিনের কী প্ল্যান?

প্রচার চলবে। হুগলির মানুষের সঙ্গেই কাটাব।

উল্লেখ্য, 'ওয়ানইন্ডিয়া বাংলা'র বিশেষ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যরাজনীতি ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন লকেট চট্টোপাধ্যায়। যেখানে হুগলির ডানলপ কারখানা থেকে জুট মিল ও সিঙ্গুর নিয়ে তাঁর মতামতও স্পষ্টভাবে প্রকাশ করেন লকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+