লকেটের চোখে বিষাক্ত রং! কান্নাভেজা গলায় অভিযোগের তির ছুড়লেন তৃণমূলের দিকে
বাংলায় শুরু হল একুশের বিধানসভা নির্বাচন। শনিবার প্রথম দফা নির্বাচনের দিনই চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলা হল। কোদালিয়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে লকেটের চোখ লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়া হয় বলে অভিযোগ।
বাংলায় শুরু হল একুশের বিধানসভা নির্বাচন। শনিবার প্রথম দফা নির্বাচনের দিনই চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলা হল। কোদালিয়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে লকেটের চোখ লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়া হয় বলে অভিযোগ। লকেটের চোখে রং ছোড়ার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

লকেট অভিযোগ করেন, কোদালিয়ায় টোটোতে করে প্রচার সারছিলাম। বসন্তোৎসবের অনুষ্ঠান চলছিল। অনেক মহিলারা আমার কাছে এসেছিলেন। তাঁরা আমায় রং মাখাতে চেয়েছিলেন। আমি বলেছিলাম এখন তো করোনা, তাই টিপ পরিয়ে দিন। সেইমতো তাঁরা টিপ পরিয়ে দিতে আসে।
তখনই কয়েকজন লোক বলে ওঠেন আপনাকে আজ রং মাখাবই। এরপর কিছু বুঝে ওঠার আগেই গুঁড়ো কিছু জিনিস আমার চোখে ছুড়ে দেওয়া হয়। দেখি, তৃণমূলের ব্যাজ পরা তিন-চার জন লোক রং ছুড়ে পালাচ্ছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে। কী ছুড়েছে জানি না, খুব জ্বালা করছে। ভাবতে পারিনি এমনভাবে বিষাক্ত রং নিয়ে চোখে ছুড়ে দেবে। তা বলতে বলতে কেঁদে ফেলেন লকেট।
TMC goons led by GP Pradhan Bidyut Biswas, Kodalia No. 2, attacked Locket Chatterjee, a BJP candidate from Chinsurah Assembly.
— BJP Bengal (@BJP4Bengal) March 27, 2021
The ‘khela’ of hatred, violence & harassment will be put to an end soon. This cowardly ‘khela’ of harassing women is triggered by the fear of defeat! pic.twitter.com/yyLBbOMli2
লকেট বলেন, একজন মহিলাকে এভাবে কেউ আঘাত করতে পারেন। এরপর লকেটের অশ্রুভেজা কণ্ঠের ভিডিও প্রকাশ করে বিজেপি লিখেছে হিংলার খেলা শীঘ্রই শেষ হবে। পরাজয়ের আশঙ্কা থেকে এভাবে মহিলাদের হেনস্থা করা হচ্ছে। বিজেপির দাবি, তৃণমূল এবার হারছেই। তাই হতাশা থেকে এমনই সব ঘটনা ঘটাচ্ছে।












Click it and Unblock the Notifications