বিজেপি থেকে নিজেকে গুটিয়ে রাখছেন লকেট! পুর-প্রচারে মুখ ফেরানোয় জল্পনা বাড়ছে

বিজেপি থেকে নিজেকে গুটিয়ে রাখছেন লকেট! পুর-প্রচারে মুখ ফেরানোয় জল্পনা বাড়ছে

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে সেই একুশের নির্বাচনের হারের পর থেকেই বিচ্ছিন্ন। তাঁকে কেন্দ্রীয় নেতৃত্ব কো-অবজার্ভার করে পাঠিয়েছিলেন উত্তরাখণ্ডে। এর মধ্যে বাংলার কোনও নির্বাচনেই তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। এবার উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন মিটলেও বাংলায় সক্রিয় হচ্ছেন না তিনি। তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা।

বিজেপির মধ্যে একতার অভাব পুরভোটেও

বিজেপির মধ্যে একতার অভাব পুরভোটেও

আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলার ১০৮টি পুরসভা নির্বাচন। কলকাতা-সহ বিগত পাঁচ পুরনিগমের নির্বাচনে শোচনীয় পরাজয় ঘটেছে বিজেপির। তারপর আসন্ন নির্বাচন বিজেপিক কাছে অ্যাসিড টেস্ট বাংলায়। কিন্তু বিজেপি চলছে সেই গতানুগতিক পথে। একুশের আগে যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল বিজেপির মধ্যে একুশোত্তর পর্বে তা উধাও। এখন সবাইকে দেখাও যাচ্ছে না এক হয়ে ঝাঁপিয়ে পড়তেও।

লকেট চট্টোপাধ্যায় প্রচার-বিমুখ রয়েছেন

লকেট চট্টোপাধ্যায় প্রচার-বিমুখ রয়েছেন

বঙ্গ বিজেপি তারকা প্রচারকের তালিকায় ভবানীপুর উপনির্বাচন-কালে রেখেছিল লকেট চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি প্রচারে অংশ নেননি। তিনি কারণ দর্শেছিলেন উত্তরাখণ্ড নিয়ে ব্যস্ততার। তারপর আরও উপনির্বাচন হয়েছে, হয়েছে দু-দফায় পুরনিগমের নির্বাচন। সেখানেও সাংসদ তথা প্রাক্তন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি প্রচারে।

বিজেপি থেকে নিজেকে গুটিয়ে রাখছেন লকেট

বিজেপি থেকে নিজেকে গুটিয়ে রাখছেন লকেট

সম্প্রতি উত্তরাখণ্ডের নির্বাচন সাঙ্গ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোটের পর ১০ মার্চ ভোটের ফল। মাঝে দীর্ঘ সময়। বাংলায় পুর নির্বাচন হয়ে, তার ফল প্রকাশও হয়ে যাবে। সেখানে কেন লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে না প্রচারে? তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশও মনে করছে বঙ্গ বিজেপি থেকে নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন লকেট।

লকেটের অবস্থান নিয়ে প্রশ্নটা উঠে পড়েছে

লকেটের অবস্থান নিয়ে প্রশ্নটা উঠে পড়েছে

লকেটের সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ে চন্দননগর। সেখানে সম্প্রতি ভোট হয়ে গেল। সেই চন্দননগরেও প্রচারেও আসেননি লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে তাঁর অবস্থান নিয়ে প্রশ্নটা উঠে পড়েছে। আসন্ন পুরসভা নির্বাচনে ভোট প্রচারে নেমেছেন অধিকাংশ বিজেপি নেতা-নেত্রী। কারণ এবার রাজ্যজুড়ে নির্বাচন। সেখানেও নেই লকেট।

বিজেপির বঙ্গ নেতৃত্ব নিয়ে বিরক্ত লকেটও!

বিজেপির বঙ্গ নেতৃত্ব নিয়ে বিরক্ত লকেটও!

সুকান্ত মজুমদার বিজেপির দায়িত্ব নেওয়ার পর থেকে লকেটকে সেভাবে বঙ্গ বিজেপির কর্মসূচিতে দেখা যাচ্ছে না। হুগলির সাংসদ, তাঁর নির্বাচনী ক্ষেত্রে ভোট হওয়া সত্ত্বেও তিনি বঙ্গ বিজেপিকে এড়িয়ে চলেছেন। তবে কি অন্য অনেকের মতো বিজেপির বঙ্গ নেতৃত্ব নিয়ে তিনিও বিরক্ত। তাই নিজেকে তিনি আড়াল করে রাখছেন।

পুরভোটের প্রচার, ইতিবাচক সাড়া মেলেনি

পুরভোটের প্রচার, ইতিবাচক সাড়া মেলেনি

১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের ভোট মিটে গেলেও লকেট বাংলায় প্রচারে নামেননি। তাঁকে কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। তবে কি লকেটও বিদ্রোহীর তালিকায় রয়েছেন। তাঁর লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে তিনটি পুরসভার ভোট। হুগলি-চুঁচুড়া, ভদ্রেশ্বর এবং বাঁশবেড়িয়া। সেখানকার ভোটেও লকেটর ভূমিকা শূন্য। বঙ্গে বিজেপির এক সাধারণ সম্পাদক তাঁকে প্রচারে নামার অনুরোধ করলেও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+