পুরসভা নির্বাচনে আগে বঙ্গ বিজেপির সিঙ্গুর কর্মসূচিতে 'ব্রাত্য' লকেট! উত্তরাখণ্ডে ব্যস্ত, বললেন দিলীপ
সামনেই পুরসভা নির্বাচন। সর্বশক্তি দিয়ে এই নির্বাচনকে জিততে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির ঢিলেঢালা মনোভাব দলের মধ্যে প্রশ্ন তুলেছে। আর এই মনোভাব নিয়ে গত
সামনেই পুরসভা নির্বাচন। সর্বশক্তি দিয়ে এই নির্বাচনকে জিততে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির ঢিলেঢালা মনোভাব দলের মধ্যে প্রশ্ন তুলেছে। আর এই মনোভাব নিয়ে গত কয়েকদিন আগেই প্রশ্ন তোলেন অমিত মালব্য।
বলেন, লড়াইয়ের আগেই আপনার হেরে বসে রয়েছেন। কীভাবে হবে! যার প্রভাব পড়ছে প্রার্থীদের উপর। এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল। আর এই অবস্থায় সিঙ্গুরে বিজেপি নেতাদের অবস্থান কর্মসূচি নিয়েও উঠছে প্রশ্ন উঠছে দলের অন্দরেই। একাংশের মতে, কলকাতায় প্রচার ছেড়ে সিঙ্গুর ধর্না!!!

তিনদিনের ধর্না
একটা সময়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল সিঙ্গুর। তৎকালীন বিরোধী নেত্রীর ভূমিকা সবারই জানা। এবার সেই কৃষকদের একাধিক দাবিকে সামনে রেখে ধর্নায় বঙ্গ বিজেপি। তিনদিন ব্যাপি এই ধর্নার ডাক দেওয়া হয়। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে কর্মসূচি। একেবারে গলায় গামছা কাঁধে বিক্ষোভে বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে নেই হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন। বিষয়টি কি এড়িয়ে যেতে চাইছেন লকেট? এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ঘোষকেও দেখা যায়নি।

পরে করলে ভালো হত!
যদিও এই বিষয়ে লকেট জানিয়েছেন, হাউস চলছে। এই মুহূর্তে অধিবেশন ছেড়ে যাওয়াটা সম্ভব নয় বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে এহেন বিক্ষোভ কর্মসূচি যদি পরে করা হতো তাহলে অবশ্যই তিনি যোগ দিতেন বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন লকেট। আর এখানেই প্রশ্ন উঠছে, সিঙ্গুর যেখানে বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবেই মনে করা হয়। সেখানে দলের সাংসদের সঙ্গেই আলোচনা না করেই সিদ্ধান্ত? বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিকমহলের একাংশ।

কী বলছেন দিলীপ
যদিও লকেটের উনুপস্থিতি প্রসঙ্গে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিঙ্গুরে রাজ্য সভাপতি আছেন, বিরোধী দলনেতা। এমনকি আমরা সবাই আছি। তাই লকেটের খুব দরকার আছে এরকম নয়। তিনি থাকলে নিশ্চয়ই আসতেন। শুধু তাই নয়, সাংসদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব লকেটকে উত্তরাখন্ডের ভোটের দায়িত্ব দিয়েছে। গত একমাস ধরে সেখানেই আছেন। সংসদে এসেছেন। দেখা হয়েছে আবার সেখানে চলেও গিয়েছেন বলে জানান দিলীপ।

কটাক্ষ ফিরহাদের
বঙ্গ বিজেপির সিঙ্গুরে কর্মসূচিতে তীব্র কটাক্ষ করেছেন বিধায়ক তথা প্রার্থী ফিরহাদ হাকিম। বলেন, কলকাতা পুরসভা ভোটের জিততে পারবে না তা বুঝে গিয়েছে বিজেপি। আর সেখান থেকে নজর ঘোরানোর জন্যেই এই কর্মসূচি বলে কটাক্ষ রাজ্যের মন্ত্রীর। যদিও এই বিষয়ে কর্ণপাত করতে চান না বিজেপির। তাঁদের দাবি, বাংলার কৃষকদের অবস্থা খুবই খারাপ। সেটা নজরে পড়ছে না। আর মুখ্যমন্ত্রী দেশের কৃষকদের জন্যে গলা ফাটাচ্ছেন বলে তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications