খাগড়াগড় যোগসূত্র তুলে আউসগ্রামে এনআইএ তদন্তে দাবিতে সরব লকেট
এনআইএ তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে আউশগ্রামে তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণকাণ্ডের পিছনে কী রয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ফের একবার খাগড়াযোগ তুলে ধরে এনআইএ তদন্তের দাবিতে সরব হলেন লকেট।
এনআইএ তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে আউসগ্রামে তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণকাণ্ডের পিছনে কী রয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ফের একবার খাগড়াযোগ তুলে ধরে এনআইএ তদন্তের দাবিতে সরব হলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে।
বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। খাগড়াগড়ের মতোই কোনও ঘটনা রয়েছে আউসগ্রামে তৃণমূল পার্টি অফিস বিস্ফোরণকাণ্ডে। যার জেরে বিস্ফোরণের তীব্রতা মাত্রা ছাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশও মনে করছে এই বিস্ফোরণ সকেট বোমা থেকে হয়েছে। সেই কারণেই এই বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক। যার কারণে নিমেষে ধূলিসাৎ হয়ে যায় পুরো বাড়িটি। সাতশো বর্গফুটের একটি পাকা বাড়ি নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে বোমা নিক্ষেপ করেছে। যদিও সিপিএম-বিজেপিসহ বিরোধীদের অভিযোগ, বাইরে থেকে বোমা নিক্ষেপ করলে বাড়ি ওইভাবে উড়ে যেতে পারে না। ভিতরে এমন কিছু বিস্ফোরক মজুত ছিল, যার তীব্রতা ছিল সাংঘাতিক।
রাজ্য সরকার এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও সিআইডি ও রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছে না বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার জানিয়েছিলেন, এই বিস্ফোরণের তদন্ত এনআইএকে দিয়ে করতে হবে। বিজেপি-র অভিযোগ, খাগড়াগড়, পিংলা, শিমুলিয়া বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদিনের নাম উঠে এসেছিল। তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণের ঘটনাতেও এমন কিছু যোগসূত্র মিলতে পারে।
আউসগ্রামের পিচকুড়ি গ্রামে মঙ্গলবার পরিদর্শনে গিয়ে বিজেপি-র প্রতিনিধি দল সেই দাবিতেই সরব হল। বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের ওই পার্টি অফিসে বসে বোমা বাঁধার কাজ চলছিল। তা থেকেই ওই বিস্ফোরণ ঘটে। তৃণমূল পাল্টা অভিযোগ করে, সিপিএম ও বিজেপি, রাজনৈতিক জমি ফিরে পেতেই এলাকা সন্ত্রস্ত করছে। এই ঘটনা তারই জের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications