লকেট, সৌমিত্রদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারে তৃণমূল! কী ঘটছে সংসদে

পার্শ্ব শিক্ষিকার মৃত্যুতে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় রাজ্য। পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের জেরে ক্রমাগত অস্বস্তিতে রাজ্য প্রশাসন। এমন অবস্থায় এদিন সংসদে ঝড় তুলে লকেট চট্টোপাধ্যায় এই ইস্যুতে তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধ। পাল্টা সংসদে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূলও।

লকেট, সৌমিত্রদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারে তৃণমূল! কী ঘটছে সংসদে

এদিন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে সংসদকে রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করছে বিজেপি। লোকসভায় তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি সাংসদরা সংসদকে' রাজনৈতিক প্রচারের মঞ্চ ' তৈরি করে ফেলেছেন। জিরো আওয়ারে অন্যান্য ইস্যু তুলে সাংসদদের অবমামনা করছেন লকেটরা বলেও দাবি উঠেছে তৃণমূলের তরফে। ফলে লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ , অর্জুন সিংদের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলবার কথা ভাবছে তৃণমূল।

এর আগে এদিন, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সংসদে জানান, গত ১৫ দিন ধরে রাজ্যের পার্শ্বশিক্ষকরা অনশন করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীদের তরফে সেখানে কেউ যাননি। সংসদে রীতিমতো বিধ্বংসী মেজাজে লকেট বলেন, এক শিক্ষিকার মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। এখন ৫-৬ জন হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতি তে তিনি স্পিকারের কাছে যথাযথ ব্যবস্থার নেওয়ার প্রসঙ্গটি তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+