সংসদে ঝড় তোলার পর লকেটের জন্য নয়া দায়িত্ব! অমিত শাহের নেতৃত্বাধীন কোন কমিটিতে নেত্রী
চিটফান্ড মামলা থেকে পার্শ্বশিক্ষক ইস্যুতে সংসদে আগুন ঝরানো বক্তব্যে কার্যত সকলের দৃষ্টি ইতিমধ্যেই আকর্ষণ করেছেন হুগলির বিজেপি সাংসরদ লকেট চট্টোপাধ্যায়।
চিটফান্ড মামলা থেকে পার্শ্বশিক্ষক ইস্যুতে সংসদে আগুন ঝরানো বক্তব্যে কার্যত সকলের দৃষ্টি ইতিমধ্যেই আকর্ষণ করেছেন হুগলির বিজেপি সাংসরদ লকেট চট্টোপাধ্যায়। একের পর এক বক্তব্যে বার বার তৃণমূলকে বিঁধকে তিনি কার্পণ্য করেননি বিভিন্ন ইস্যুতে। এরপরই পারফরম্য়ান্সের জন্য লকেটের জন্য আসে গেরুয়া শিবিরের পুরস্কার।

এবার স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্যপদ পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অমিত শাহর পৌরহিত্যে প্রতিষ্ঠিত কমিটির অন্যতম সদস্যপদ লকেট চট্টোপাধ্যায়কে রাজনৈতিক দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ করতে তুলবে বলে মনে করা হচ্ছে। এর আগে, গত শুক্রবার সংসদে তৃণমূলের দিকে তোপ দেগে লকেট দাবি করেন রাজ্য সরকারি উদাসীনতার জন্যই পার্শ্বশিক্ষকদের এমন পরিণতি হচ্ছে রাজ্যে।
লকেটের দাবি ছিল, শিক্ষকদের অনশনের ফলে রাজ্যে ৫ থেকে ৬ জন অসুস্থ, একজন পার্শ্বশিক্ষকের মৃত্যু নিঃসন্দেহে মমতা সরকারের ব্যর্থতা। ১৫ দিন ধরে চলা পার্শ্বশিক্ষকদের সমস্যা নিয়ে রীতিমতো সংসদে সরব হয়েছিলেন লকেট। মনে করা হচ্ছে , সংসদে লকেটের সেই বিধ্বংসী বক্তব্যের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা কমিটিতে জায়গা করে নিলেন এই বিজেপি নেত্রী।












Click it and Unblock the Notifications