সরস্বতী পুজো না করতে দেওয়া নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ লকেটের

সরস্বতী পুজো মিটতে না মিটতেই এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সরস্বতী পুজো নিয়েই ঘোরতর অভিযোগ আনতে দেখা গেলো বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীকে। এই বিষয়ে মঙ্গলবার লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা যায় তাকে। এদিন লকেট চ্যাটার্জী লোকসভায় অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সরস্বতী পূজা উদযাপন করতে দিচ্ছে না। লোকসভার জিরো আওয়ারের এই বিষয়টি উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'তোষণের’ রাজনীতি করার অভিযোগ করেন তিনি।

সরস্বতী পুজো না করতে দেওয়া নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ লকেটের


লোকসভায় দাঁড়িয়ে এদিন হুগলীর বিজেপি সাংসদ বলেন, “পাকিস্তানেও হিন্দুরা পুজো করার সুযোগ পান না। বাংলাও পাকিস্তানের সমান হয়ে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে বাধা পেয়েছে পড়ুয়ারা।” একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন। মুসলমানদের তুষ্ট করতেই রাজ্যে সরস্বতী পুজোও বন্ধ করে দেওয়া হচ্ছে।”

পাশাপাশি এদিন তিনি সিএএ বিরোধী প্রতিবাদকেও তোষণের রাজনীতি বলে তুলোধোনা করেন। এদিন মহাত্মা গান্ধীর বিষয়ে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগডের বিতর্কিত মন্তব্যে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে যে সাধারণ মানুষকে সরস্বতী পূজা উদযাপন করতে দেওয়া হচ্ছে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+