এ কেমন লকডাউন? পর্যবেক্ষক দল শহর ছাড়তেই রাস্তায় ভিড় রাজাবাজারে

এ কেমন লকডাউন? পর্যবেক্ষক দল শহর ছাড়তেই রাস্তায় ভিড় রাজাবাজারে

কোরোনা আতঙ্কে কাঁপছে রাজ্য। চলছে লকডাউন। এরই মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করতে ও পর্যবেক্ষণ করতে শহরে এসেছিল কেন্দ্রীয় দল। সেই সময় বিশেষ তৎপরতা দেখা যায় বন্দর, বেকবাগান, পার্ক সার্কাস, রাজাবাজার ও বেলগাছিয়া এলাকায়। এই সব জায়গার গলিতেও চলে টহলদারি। তবে পর্যবেক্ষক দল এখন শহর ছেড়ে উত্তরবঙ্গে। আর এই অবস্থায় রাজাবাজারে উঠে এল লকডাউনের অমান্যের দৃশ্য।

পুলিশ কোথায়?

পুলিশ কোথায়?

রাজাবাজারের প্রধান রাস্তাগুলি তো বটেই, এমনকী প্রতিটি গলিও ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সঙ্গে মোতায়েন রয়েছে পুলিশ। পুলিশ ও প্রশাসনের দাবি, জরুরি প্রয়োজন ছাড়া বেরোতে দেওয়া হচ্ছে না স্থানীয়দের।

কেন্দ্রের চিঠিতেও ছিল রাজাবাজারের উল্লেখ

কেন্দ্রের চিঠিতেও ছিল রাজাবাজারের উল্লেখ

স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি একটি চিঠি পাঠায়েছিল রাজ্য সরকারকে। মুখ্যসচিবকে লেখা সেই চিঠিতে কলকাতার কয়েকটি জায়গায় লকডাউন ও সামাজিক দূরত্ব সঠিকভাবে মানা হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করা হয়। সেই চিঠিতে আলাদা করে উল্লেখ করা হয় রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াব্রুজ, গার্ডেনরিচ, একবালপুর এবং মানিকতলার কথা।

প্রথমে পদক্ষেপ নিলেও ফের একই অবস্থা রাজাবাজারে

ওই চিঠির পরিপ্রেক্ষিতে ও রাজ্যে তথা শহরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের উপস্থিতির জন্য ২২ তারিখ রীতিমতো কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। বন্দর ও রাজাবাজার এলাকার বেশিরভাগ এলাকাকে ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়। ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানোও শুরু হয়েছে। পাশাপাশি হ্যান্ড মাইকের ব্যবহার করে সচেতনতার বার্তা দেওয়া হয়। তবে শহর থেকেে পর্যবেক্ষক দল চলে যেতেই রাস্তায় ফের মানুষের ঢল দেখা গেল রাজাবাজার এলাকাতে।

রাজ্যে করোনা পরিস্থিতি কেমন?

রাজ্যে করোনা পরিস্থিতি কেমন?

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন। মৃত্যু হয়েছে ৪৮জনের। টুইটারে জানাল স্বাস্থ্যমন্ত্রক। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৮৯২। মৃত ৮৭২। আর রাজ্য সরকারি হিসাবে ৬৪৯ জন করোনা আক্রান্ত রয়েছেন পশ্চিমবঙ্গে। এদের মধ্য ২০ জন মারা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+