লকডাউনে ব্যাঙ্কেও জারি হল নিয়ম, অর্ধদিবস খোলা রাখার সিদ্ধান্ত

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গতকাল বিকেল পাঁচটা থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে লকডাউন।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গতকাল বিকেল পাঁচটা থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে লকডাউন। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় না বেরনোর অনুরোধ জানানো হয়েছে। লকডাউন অমান্যে ৬ মাসের জেল। নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের ব্যাঙ্কগুলিও একাধিক নিয়মবিধি শুরু করেছে। জরুরি পরিষেবা হিসেবে রাজ্যের সব ব্যাঙ্ক খোলা থাকলেও কাজের সময়সীমা কমিয়ে দিয়েছেন তাঁরা। আজ থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে রাজ্যের অধিকাংশ ব্যাঙ্ক।

লকডাউনে ব্যাঙ্কেও জারি হল নিয়ম, অর্ধদিবস খোলা রাখার সিদ্ধান্ত

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির তরফে জানানো হয়েছে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অর্ধদিবস ব্যাঙ্ক খোলা রাখা হবে। আজ থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা রাখা হবে ব্যাঙ্ক। এছাড়া কাছাকাছি একই ব্যাঙেকর একাধিক শাখা থাকলে একটি মাত্র শাখাই খোলা থাকবে। বাকি গুলি বন্ধ রাখা হবে। তবে গ্রামীণ ব্রাঞ্চের ক্ষেত্রে পূর্ণ দিবসই ব্যাঙ্ক খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানকার কর্মীদের কাজ করার সময় রোস্টার মেনে তৈরি হবে। অর্থাৎ পুরো সময় একজন কর্মী কাজ করবেন না। সেটা ভাগ করে দেওয়া হবে বাকি কর্মীদের মধ্যে।

লকডাউনের কারণে এই কয়েকদিন শুধুমাত্র লেনদেন ছাড়া কোনও কাজই হবে না ব্যাঙ্কে। এটিএম খোলা রাখা হবে বলে জানানো হয়েছে। কাজেই টাকা তোলার ক্ষেত্রে গ্রহকরা এটিএম ব্যবহার করতে পারবেন। ব্যাঙ্কের অন্যান্য কাজ এই কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+