ভাঙড়ের ছায়া পশ্চিম মেদিনীপুরে! বিদ্যুৎ কেন্দ্রের প্রবল বিরোধিতা স্থানীয়দের

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার চন্দ্রকোনা রোডে প্রস্তাবিত পাওয়ার স্টেশন করতে বাধা দিল এলাকার বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার চন্দ্রকোনা রোডে প্রস্তাবিত পাওয়ার স্টেশন করতে বাধা দিল এলাকার বাসিন্দারা। এদিন পাওয়ার স্টেশনের বিরোধিতা করে রাস্তা‌ অবরোধ করে বিক্ষোভ দেখায় সাইনারা ও গুইনারা এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এখানে পাওয়ার গ্রিড বসানো হবে বলে ঠিক হয়েছে। আর এটা হলে সমস্যার মধ্যে ‌পড়তে হবে তাদের।

ভাঙরের ছায়া পশ্চিম মেদিনীপুরে! বিদ্যুৎ কেন্দ্রের প্রবল বিরোধিতা স্থানীয়দের

এর আগে যখন সেখানে কাজ শুরু হয় তখনই এর বিরোধিতা করেছিলেন বাসিন্দারা। কাজ শুরু ‌করতে যাওয়া লোকজন দের ফিরিয়ে দেন তাঁরা। বাসিন্দাদের দাবি সেই সময় প্রশাসন থেকে বলা হয়েছিল যে সেখানে কোনো কাজ হবে না। এখন আবার তার পরিকল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সেখানে জমি দেখতে ও মাপ করতে যায় কয়েকজন। তার পরে এদিন সকালে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় ও কিছুক্ষণ পথ অবরোধ করে।

জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি বলেছেন, এলাকার মানুষ কী চাইছে তা জানতে মঙ্গলবার তাদের সঙ্গে কথা বলা‌ হবে। ওই আলোচনায় জেলা‌শাসক রশ্মি কমল
থাকবেন বলে জানা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+