Sealdah to Bangaon: ধসে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল চলাচল, আটকে বহু ট্রেন
Sealdah to Bangaon Train Service: লাগাতার বৃষ্টিতে রেল লাইনে ধস! বনগাঁ শাখার মছলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে এই ধস নেমেছে। আপ লাইনের দিকের একটি অংশ বসে গিয়েছে। এর ফলে আপ লাইনের সমস্ত ট্রেন চলাচলা স্তব্ধ। আর এর ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাপক প্রভাব পড়েছে।
আপ লাইনের বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। আজ সপ্তাহের কার্যত শেষ কাজের দিন। বহু মানুষ কলকাতায় আসেন। সাত সকালে এই ঘটনায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে ডাউন লাইনে ধীরে ধীরে ট্রেন চালানো হলেও তা বন্ধ হয়ে যাবে বলেই খবর।

আর তা হলে শিয়ালদহ-বনগাঁ শাখার আপ এবং ডাউন দুই লাইনেই একেবারে স্তন্ধ হয়ে যাবে ট্রেন চলাচল। ইতিমধ্যে এই শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আর এর ফলে বহু জায়গায় জল জমে গিয়েছে। শহরের বহু রাস্তা জলমগ্ন। এমনকি বেশ কিছু ট্র্যাকে জল জমেছে বলে খবর।
আর এর মধ্যে মছলন্দপুর এবং সংহতি স্টেশনের মধ্যে একটি এলাকায় ধস নামে বলে খবর আসে। ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল বেরিয়ে যায়। আ এরপরেই বিষয়টি নজরে আসে। এই ঘটনার জেরে বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় রেলের আধিকারিকরা। কীভাবে ওই লাইনে ধস নামল তা বস্পষ্ট নয়।
তবে লাগাতার বৃষ্টির জেরে মাটি নরম হয়েই বসে গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস মেরামতির কাজ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ১ ঘন্টারও বেশি সময় লেগে যাবে বলে দাবি রেলের। পরিস্থিতি ঠিক হলেও ট্রেনগুলি কত টা ঠিক সময়ে চলবে তা নিয়ে ধোঁয়াশায় যাত্রীরা। ফলে চরম ক্ষুব্ধ রেল যাত্রীরা।
বলে রাখা প্রয়োজন, চলতি সপ্তাহের শুরুতেই রেল অবরোধ চলে শিয়ালদহ মেইন লাইনে। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ। যার ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়। দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রী থেকে নিত্য যাত্রীরাও। আর তা মিটতে না মিটতেই ফের ট্রেন দুর্ভোগের খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications