Sealdah railway division: শিয়ালদহ দক্ষিণে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি! কখন স্বাভাবিক হবে পরিস্থিতি
Sealdah railway division: ওভারহেড লাইনের তার ছিঁড়ে বিপত্তি! স্তব্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। একের পর এক একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত ১০ টা ৫ মিনিটে ট্রেন (Sealdah railway division) চলাচল শুরু হয়েছে। কিন্তু ট্রেনগুলিতে এত ভিড় যে সেগুলি ওঠা সম্ভব নয় বলেই জানাচ্ছেন যাত্রীরা। এই অবস্থায় কখন বাড়ি ফেরা সম্ভব তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।

জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গড়িয়ার কাছে ওভারহেড তার ছিঁড়ে যায়। আর এরপরেই আপ লাইনে সম্পূর্ণ ভাবে ট্রেন চলাচল বন্ধ (Sealdah railway division) হয়ে যায়। এরপর ডাউন লাইনেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে শিয়ালদহ ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার ও লক্ষীকান্তপুর লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক (Sealdah railway division) লোকাল।
শিয়ালদহ ও সোনারপুর থেকে দুটি টাওয়ার ভ্যান নিয়ে গিয়ে রেলের কর্মীরা মেরামতির কাজ শুরু করে। উৎসবের মরশুমে ট্রেনে (Sealdah railway division) বিঘ্ন ঘটার জন্যই প্রচুর মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়। শুরু হয় ভোগান্তি। বিকল্প পথ ব্যবহার করে বহু মানুষকে গন্তব্য ফিরতে হয়।
সন্ধ্যার সময় অফিস ফেরত যাত্রী থাকার জন্যই বহু বাস এবং অটোতেও বাদুর ঝোলা হতে হয় নিত্যযাত্রীদেরকে। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিশেষ করে যারা পর্যটন মরশুমে বেড়াতে বেরিয়েছিল তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ ও ডাউন ট্রেন গুলি। ট্রেন চলাচল (Sealdah railway division) শুরু হলেও সম্পূর্ণ ভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১১ টা গড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications