LIVE ২ দিনের সফর শেষে দিল্লি ফিরলেন অমিত শাহ

দুই দিনের পশ্চিমবঙ্গ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা অমিত শাহ। তাঁর এই আগমনের প্রধান ও প্রথম কারণ হল মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে বরণ করে নেওয়া। এমনটাই কান পাতলে শোনা যাচ্ছে। তবে শুধু শুভেন্দু নন, আরও একাধিক বিধায়ক-নেতা অন্য দল থেকে এসে সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন মেদিনীপুরের সভা থেকে। সেই তালিকা রীতিমতো দীর্ঘ বলে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে। অমিত শাহের এই সফর যে রাজ্য বিজেপিকে অনেকটা অক্সিজেন দিয়ে যাবে তা বলাই বাহুল্য। আগামী বিধানসভা ভোটের রণকৌশল তৈরি থেকে জনসংযোগ - সবদিক থেকেই অমিত শাহের এই সফর গুরুত্বপূর্ণ। সমস্ত আপডেট পেতে নজর রাখুন এখানে।

Dec 20, 2020, 10:39 pm IST

ফেরার আগে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্তের সঙ্গে বৈঠক
Dec 20, 2020, 10:38 pm IST

২ দিনের সফর শেষে অন্ডাল হয়ে দিল্লি ফিরলেন অমিত শাহ
Dec 20, 2020, 6:12 pm IST

অনুপ্রবেশ একমাত্র বিজেপিই আটকাতে পারে, বললেন অমিত শাহ
Dec 20, 2020, 6:07 pm IST

করোনার জন্যই সিএএ-র প্রয়োগ আটকে রয়েছেন বললেন অমিত শাহ
Dec 20, 2020, 6:04 pm IST

২০০-র বেশি আসনে জিতবে বিজেপি, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে, দাবি অমিত শাহের
Dec 20, 2020, 5:58 pm IST

মমতা দিদি যখন কংগ্রেসে ছিলেন, তখন ইন্দিরা গান্ধী, নরসীমা রাও আসলে তিনি কী বলতেন, প্রশ্ন অমিত শাহের
Dec 20, 2020, 5:50 pm IST

বিতর্কে প্রস্তুত বিজেপির যুব মোর্চা, বললেন অমিত শাহ
Dec 20, 2020, 5:43 pm IST

চুরি ঢাকতে সুপ্রিম কোর্টে গিয়েছে তৃণমূল, অভিযোগ অমিত শাহের
Dec 20, 2020, 5:42 pm IST

প্রত্যেকের নিজের কথা বলার অধিকার রয়েছে, বললেন অমিত শাহ
Dec 20, 2020, 5:39 pm IST

বাংলায় হিংসা চরমসীমায়, বললেন অমিত শাহ
Dec 20, 2020, 5:39 pm IST

জেপি নাড্ডার কনভয়ে হামলার নিন্দা অমিত শাহের
Dec 20, 2020, 4:25 pm IST

বোলপুরে রোড শো-এ ভিড় দেখে খুশি অমিত শাহ
Dec 20, 2020, 3:56 pm IST

বোলপুরের রোড শো ঐতিহাসিক, বললেন অমিত শাহ
Dec 20, 2020, 3:16 pm IST

ডাকবাংলো থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো অমিত শাহের
Dec 20, 2020, 3:16 pm IST

বোলপুরে রোড শোয়ে অমিত শাহ
Dec 20, 2020, 2:23 pm IST

রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার মধ্যাহ্নভোজন সারলেন বাউল বাড়িতে। বাংলার মাটির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক বোঝাতেই মেদিনীপুরে কৃষক পরিবারের পর বীরভূমের বোলপুরে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। আলু পোস্ত, মুগডাল, বেগুনভাজা, পালংশাক-সহযোগে তিনি গ্রাম বাংলার খাবারে খেলেন রবিবার দুপুরে। শেষ নলেনগুড়ের সন্দেশ আর পরমান্নে মিষ্টিমুখ করেন দেশের ‘সেকেন্ডম্যান’।
Dec 20, 2020, 2:20 pm IST

বাউলের কণ্ঠে শুনলেন 'হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না' গান। অমিত শাহের সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, অনুপম হাজরা, রাহুল সিনহা ও স্থানীয় নেতৃবৃন্দ। অন্য বাউল শিল্পীরাও গলা মেলান।
Dec 20, 2020, 2:17 pm IST

বাউল বাড়িতে গিয়ে রাঙামাটির বাউলের সুরও শোনেন তিনি। মধ্যাহ্নভোজের আগে বাড়ির উঠোনে বসে বাউল সঙ্গীতের আসর। চেয়ারে বসে বাউল গানে তাল মেলান অমিত শাহ।
Dec 20, 2020, 2:16 pm IST

শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বোলপুরের রতনপল্লিতে বাউল শিল্পী বাসুদেবদাস বাউলের বাড়িতে শিবমন্দিরে পুজো দিলেন অমিত শাহ।
Dec 20, 2020, 2:08 pm IST

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শান্তিনিকেতনে এসে নিজেকে ভাগ্যবান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dec 20, 2020, 1:23 pm IST

বংলাদেশ ভবনের অনুষ্ঠানে অমিত শাহ।
Dec 20, 2020, 1:02 pm IST

সঙ্গীত ভবন থেকে বেরিয়ে বাংলাদেশ ভবনের দিকে রওনা দিলেন অমিত শাহ।
Dec 20, 2020, 12:31 pm IST

বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পর উপাসনা গৃহ ঘুরে দেখলেন অমিত শাহ। সঙ্গীত ভবনে অমিত শাহ শুনলেন গান।
Dec 20, 2020, 11:53 am IST

বিশ্বভারতীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তাঁর সঙ্গে কোনও দলীয় প্রতিনিধি থাকছেন না। পাঁচটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। তারপর তিনি বাংলাদেশ ভবনে যাবেন। বিশ্বভারতীর আশ্রম ঘুরে দেখবেন। যাবেন সঙ্গীত ভবনে এবং উপাসনা গৃহে। বাংলাদেশ ভবনে বক্তব্য রাখবেন অমিত শাহ।
Dec 20, 2020, 11:39 am IST

বিশ্বভারতীর হেলিপ্যাডে বোলপুরে নামলেন অমিত শাহ। প্রথমে যাবেন বিশ্বভারতীর অনুষ্ঠানে।
Dec 20, 2020, 10:50 am IST

অমিত শাহের কনভন কলকাত বিমানবন্দরে। বোলপুরের উদ্দেশ্যে রওনা।
Dec 20, 2020, 10:47 am IST

অমিত শাহের চারটি মূল কর্মসূচি আজ। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। আশ্রম চত্বর ঘুরে দেখবেন তিনি। তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাষণ। বোলপুরে রোড শো. বিকেলে সাংবাদিক সম্মেলনের পর উড়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে।
Dec 20, 2020, 10:24 am IST

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বভারতীর উপাচার্যের আমন্ত্রণে আশ্রম চত্বর ঘুরে দেখবেন। তারপর বাউল-বাড়িতে মধ্যাহ্নভোজনের করবেন তিনি। বিকেলে বোলপুরে রোড শো করার কথা তাঁর। তারপরই অন্ডাল বিমানবন্দর থেকে তিনি পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। শুভেন্দু এখনই বোলপুরে রোড শো-এ থাকছেন না। তিনি দিল্লিতে যাওয়ার পরই শুভেন্দুর কর্মসূচি স্থির হবে বিজেপিতে।
Dec 20, 2020, 10:23 am IST

শুভেন্দু অধিকারী মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা নেওয়ার পর ঘোষণা করেছিলেন তিনি পরদিন থেকেই নেমে পড়বেন অভিযানে। স্থির হয়েছিল অমিত শাহের সঙ্গে অনুব্রত-গড়ে রোড শো করবেন শুভেন্দু অধিকারী। কিন্তু পরবর্তী সময়ে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। শুভেন্দুরে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে।
Dec 20, 2020, 9:48 am IST

বোলপুরে অমিত শাহের রোড শোয়ে থাকছেন না শুভেন্দু অধিকারী, বাকি কথা হবে দিল্লিতেই।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+