পূর্ব মেদিনীপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা। হেড়িয়ার পর নিমতৌড়িতে সভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

পূর্ব মেদিনীপুরের হেড়িয়ার পর নিমতৌড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা। হেড়িয়ার সভায় নন্দীগ্রামের শহিদদের স্মরণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। অন্যদিকে নিমতৌড়ির সভায় রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LIVE : পূর্ব মেদিনীপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

১২ মে পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে হেড়িয়া ও নিমতৌড়ির সভায় সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতির সরণী বেয়ে ফিরে গেছেন নন্দীগ্রাম গণ-আন্দোলনের সেই সময়ে। কীভাবে সেই সময় তাঁকে ও তাঁর দলের কর্মীদের রাজ্যের তৎকালীন শাসক দলের আক্রমণের মুখে পড়তে হত, ভরা সভায় সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই সময় সিপিএম তাঁকে খুনের চক্রান্ত করেছিল বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সেই হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

একই ভাবে এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফের কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, চমকে-ধমকে তাঁকে আটকানো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস নেত্রীর কথায়, যত বাধাই আসুক, তিনি ও তাঁর দল বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+