"মানুষের কথা শুনুন",বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সেবার বিকল্প নেই, সেবা বিক্রি করা যাবে না। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেবার বিকল্প নেই, সেবা বিক্রি করা যাবে না। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রশানিক বৈঠকের মঞ্চ থেকেই তিনি বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে বার্তা দেন, মানুষের কথা শুনুন। মানুষের অভিযোগের সমাধান করতে হবে সবার আগে।
এরপরই তাঁর হুঁশিয়ারি, সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। এমন কাজ করবেন না যাতে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। সেইসঙ্গে এমন কাজ করতে হবে যাতে মানুষ মনে রাখে। তিনি হাসপাতালের পরিষেবার উপর বিশেষ জোর দেন। নতুন নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, মানুষের সুবিধার কথা ভেবেই নয়া স্বাস্থ্য আইন এনেছে সরকার। সেইমতো কাজ করতে হবে। এই মর্মে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, মানুষের অভিযোগ শুনতে হবে। তাঁদের অভিযোগের সমাধান করতে হবে। এ জন্য তিনি জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ জানানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। এজন্য নতুন ওয়েবসাইট চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
সিএমওএইচ জানান, ইতিমধ্যেই এই জেলায় অভিযোগ জানানোর জন্য নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো আমরা সমস্ত কাজই এগিয়ে নিয়ে যাচ্ছি।
এদিন এই প্রশাসনিক বৈঠক থেকেই জেলার চারটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় দু'টি কৃষক বাজারের উদ্বোধন করা হয়। এছাড়া উলুবেড়িয়ায় স্টেডিয়াম ও বালিতে দমকলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এদিন হাওড়ার একশো দিনের কাজ ও গ্রাম সড়ক যোজনার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রশংসা করে বলেন দারুন কাজ করেছে হাওড়া।
এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রী হাওড়ায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। যুবসমাজকে রাজনীতি মুখী করতে এই উদ্যোগ প্রশাসনের।












Click it and Unblock the Notifications