List of Train Cancelled: হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন! শিয়ালদহ থেকে ছাড়বে না এই লোকালগুলি
List of Train Cancelled: ফের ভোগান্তির খবর! আজ শনিবার শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকছে। অন্যতম ব্যস্ত দুই ডিভিশন। প্রত্যেকদিন লাখো মানুষ শিয়ালদহ এবং হাওড়া স্টেশন হয়ে যাত্রা করে থাকেন। এই অবস্থায় ফের ট্রেন বাতিলের খবরে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ করা হবে। আর এই কাজের জন্য দীর্ঘ সময় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। আর তা আজ শনিবার ৮ ফেব্রুয়ারি, রাত দশটার কিছু পর থেকেই এই কাজ করা হবে। যা চলবে রবিবার সকাল ৯টা পর্যন্ত। ফলে এই দীর্ঘ সময় পাওয়ার ব্লক থাকবে।

এই সময় একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে ওই লাইনে। এছাড়াও একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক নজরে জেনে নিন আজ শনিবার এবং রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-
আজ শবিবার বাতিল থাকছে ডাউন লাইনে ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। বাতিল (List of Train Cancelled) থাকছে আপ 34857 ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল।
List of Train Cancelled: রবিবারও বাতিল বহু ট্রেন
বাতিল থাকছে আপ লাইনে ট্রেন নম্বর- ৩৪৮১২, ট্রেন নম্বর- ৩৪৮১৫, ট্রেন নম্বর- ৩৪৮১৭, ট্রেন নম্বর- ৩৪৮২৩ ডায়মন্ড হারবার-শিয়ালদহ। একই ভাবে ডাউন লাইনে ট্রেন নম্বর -৩৪৮১২,ট্রেন নম্বর - ৩৪৮১৮, ট্রেন নম্বর - ৩৪৮২০ বাতিল থাকবে। বাতিল থাকবে সোনারপুর - ডায়মন্ড হারবার লোকাল, ডায়মন্ড হারবার-বারুইপুর।
List of Train Cancelled: সংক্ষিপ্ত করা হয়েছে বহু রুট
এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের ররুট সংক্ষিপ্ত করা হয়েছে। যার মধ্যে আছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। এই বিষয়ে আরও জানতে রেলের দেওয়া বিজ্ঞপ্তি জেনে নিন।
List of Train Cancelled: হাওড়া ডিভিশনেও রেলে সমস্যা
হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। আজিমগঞ্জ-কাটোয়া শাখায় খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে কিছু কাজ হবে। এজন্য ৬ ঘণ্টার জন্য এই পাওয়ার ব্লক করা হবে। আর সেজন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন রেলের বিজ্ঞপ্তি -












Click it and Unblock the Notifications