List of Train Cancelled: বৃষ্টিতে বাতিল বহু ট্রেন! উত্তরবঙ্গের রেল পরিষেবার Update একনজরে
List of Train Cancelled: পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে! বিশেষ করে উত্তরবঙ্গে পরিস্থিতি ভয়াবহ। একেবারে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। এক ধাক্কায় প্রায় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছে।
আর এর মধ্যেই কয়েক হাজার কিউসেক জল তিস্তা ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে। ফলে একাধিক নদীর জল হু হু করে বেরে গিয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক।

- List of Train Cancelled:
এই অবস্থায় কেমন রয়েছে রেল পরিষেবা (North Bengal Rail Update)? বাতিল হয়েছে কোনও ট্রেন (List of Train Cancelled)? খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুটি তিস্তা রেলব্রিজ আছে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জংশন পর্যন্ত রয়েছে তা। রেলের তরফে সেবক এবং জলপাইগুড়ির তিস্তা ব্রিজের উপর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও আলিপুরদুয়ার ডিভিশনের তরফে কোনও রেল বাতিল করা হয়নি। এমনটাই জানা গিয়েছে।
তবে পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তাতে রেল বাতিলের (List of Train Cancelled) পথে হাঁটতে হতে পারে বলে ইতিমধ্যে রেলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গোটা অবস্থার দিকে রেলের আধিকারিকরা নজর রাখছে বলেও খবর। তবে যাত্রীদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
- List of Train Cancelled: বাতিল থাকছে বহু ট্রেন
অন্যদিকে প্রবল বৃষ্টি এবং রেলের কাজের জন্যে আজ বুধবার ফের কয়েকটি ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। একই সঙ্গে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস এবং মেমু স্পেশালের রুট ছোট করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রেলের তরফে তা সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, 08017/08018 খড়গপুর-বালাসো-খড়গপুর মিমু স্পেশাল বাতিল থাকছে। 08031/08031 ভদ্রক-বালাসোর-ভদ্রক মিমু স্পেশাল বাতিল করা হয়েছে। ভদ্রক-খড়গপুর মেমু স্পেশাল বাতিল থাকছে।
হাওড়া-ভদ্রক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই ভাবে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) থাকছে। পাশাপাশি জয়পুর-কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস আগামীকাল পাঁচ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে।
- List of Train Cancelled: ঘুরপথে চালানো হচ্ছে
অন্যদিকে একাধিক ট্রেনের রুট ছোট করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে নীচের রেলের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে-List of Train Cancelled












Click it and Unblock the Notifications