List of Train Cancelled: চক্রধরপুর ডিভিশনে শুরু হবে কাজ! পুরী সহ ৬৬ টি ট্রেন বাতিলের খবর
List of Train Cancelled: অক্টোবর মাস পড়তে আর মাত্র কয়েকটা দিন! ফের ট্রেন বাতিলের খবর। দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে রেলের তরফে শুরু হবে কাজ। আর সেই কারনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
যার মধ্যে একাধিক দুরপাল্লার ট্রেন (List of Train Cancelled) যেমন আছে তেমনই লোকাল ট্রেনও আছে। গোটা অগাস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ।

List of Train Cancelled: মোট ৬৬ টি ট্রেন বাতিল
আগামী মাস অর্থাৎ অক্টোবরেও ছবির বদল ঘটছে না। চক্রধরপুর ডিভিশনে কাজেরর জন্যে একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৬ টি ট্রেন বাতিল থাকবে।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে। এমনটাই জানা গিয়েছে। বিশেষ করে পুরুলিয়া, আদ্রা, খড়গপুর সহ বেশ কয়েকটি বড় স্টেশনেও ব্যাহত হবে পরিষেবা। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও জানানো হয়েছে।
List of Train Cancelled: কোন কোন ট্রেন বাতিল
যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানানো হল এই প্রতিবেদনে।
রেলের বিজ্ঞপ্তি (List of Train Cancelled) তুলে ধরা হল -
আগামী ২রা অক্টোবর থেকে বাতিল থাকছে মালদহ এক্সপ্রেস (১৩৪২৬)। আগামী ১৬ অক্টোবর বাতিল থাকবে।
আগামী ৮ অক্টোবর থেকে পুনে এইচটিই এক্সপ্রেস (২২৮৪৫) বাতিল করা হয়েছে। ১১ অক্টোবর বাতিল থাকবে।
পুরী-এইচটিই এক্সপ্রেস বাতিল থাকবে। আগামী ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ট্রেন নম্বর ১৮৪৫২ বাতিল থাকবে। একই ভাবে এইচটিই-পুরী এক্সপ্রেসও বাতিল থাকবে।
#ser #IndianRailways pic.twitter.com/bYSle0KiWQ
— South Eastern Railway (@serailwaykol) September 27, 2023

এই বিষয়ে আরও জানতে দেখুন বিজ্ঞপ্তি-
List of Train Cancelled:
অন্যদিকে ওডিশার বেশ কয়েকটি স্টেশনেও কাজ হবে। কাজ হবে ব্রজরাজনগর স্টেশন এবং লাজকুরা স্টেশনে। আর এই কাজের জন্যে আগামী ২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত লাইন ব্লক করা হবে। সেই কারনে আরও বেশ কয়েকটি ট্রেনকে বাতিল (List of Train Cancelled) করা হয়েছে।
#ser #IndianRailways pic.twitter.com/swTOIZ7yZy
— South Eastern Railway (@serailwaykol) September 27, 2023
তালিকায় হাওড়া এবং শালিমার স্টেশন থেকে ছাড়বে এমন ট্রেনও আছে। এই বিষয়ে আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন- List of Train Cancelled: শালিমার থেকে বাতিল ঘোষণা এই ট্রেনগুলি! ঘুরপথে চালানো হবে হাওড়ার এই ট্রেনটিকে












Click it and Unblock the Notifications