List of Train Cancelled: ডানকুনি, ব্যান্ডেল সহ একাধিক লাইনে বাতিল ট্রেন, শিয়ালদহেও বাতিল বহু লোকাল
List of Train Cancelled: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে! একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোর আগে শেষ রবিবার। আর সেদিনও ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর। গত কয়েক সপ্তাহ ধরে শনি এবং রবিবার টানা কাজ হচ্ছে রেলের।
যার ফলে একের পর এক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হচ্ছে। সেই তালিকায় একাধিক লোকাল ট্রেনও রয়েছে। এমনকি বহু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। পুজোর মুখেও কার্যত একই ছবি।

List of Train Cancelled: জরুরি তথ্য
আগামীকাল রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল (List of Train Cancelled)। হাওড়া থেকে বর্ধমান, তারকেশ্বর, ব্যান্ডেলগামী একাধিক ট্রেন বাতিল থাকছে। বাতিল করা হয়েছে ডানকুনিগামী বেশ কয়েকটি ট্রেনকেও। শিয়ালদহ থেকে তিনটি লোকাল রবিবার অর্্থাৎ ১৫ অক্টোবর বাতিল করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
List of Train Cancelled: সমস্যায় পড়বেন যাত্রীরা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড সহ একাধিক পরিষেবা সংক্রান্ত কাজ করা হবে। একই সঙ্গে ট্র্যাকগুলির রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। আর সেই কাজের জন্যে পাওয়ার ব্লক করা হবে। আর সেই কারনে একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে রেলের তরফে। একেবারে উৎসব শুরুর শেষ লগ্নে বহু মানুষ কলকাতায় আসেন। কেউ আসেন শেষমুহূর্তের কেনাকাটা করতে কেউ আবার ঠাকুর দেখতে। কিন্তু রবিবার ট্রেনের এই খবর নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবেই।
List of Train Cancelled: ট্রেন বাতিল
জানা গিয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ট্রেনটি বাতিল (List of Train Cancelled) থাকবে। বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪ বাতিল থাকবে। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ট্রেনটি বাতিল থাকবে। ৩৭৩২৬ ট্রেনটি তারকেশ্বর থেকে বাতিল থাকবে।
কাটোয়া থেকে বাতিল থাকছে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫ ট্রেনগুলি। ডানকুনি থেকে বাতিল থাকছে- ৩২২৩০, ৩২২৩২ এবং ৩২২৩৪ ট্রেনগুলি। শিয়ালদহ থেকেও বাতিল থাকছে একাধিক ট্রেন। নম্বরগুলি হল- ৩২২২৯, ৩২২৩১ এবং ৩২২৩২। বাতিল থাকছে আজিমগঞ্জ।
এছাড়াও আরও একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রা। এই বিষয়ে আরও বিষয়ে জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি (List of Train Cancelled) ভালো ভাবে পড়ে নিতে হবে। বিস্তারিত ভাবে বলা হয়েছে সেখানে-
হাওড়া ডিভিসনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ












Click it and Unblock the Notifications