হাওড়া-শালিমার স্টেশন থেকে ছাড়ে বহু ট্রেনের সময় বদল! বাতিল ঘাটশিলা, ইস্পাত সহ একাধিক ট্রেন
List of Train Cancelled: ফের একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। রক্ষণাবেক্ষণ ও অন্যান্য একাধিক কারণের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগই হাওড়া ও শালিমার স্টেশন থেকে ছাড়ে। এমনকী বেশ কয়েকটি এমন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে তা এই দুই স্টেশন থেকেই ছাড়ে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
নতুন করে ফের একাধিক ট্রেন (List of Train Cancelled) বাতিল এবং সময়সূচি বদলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলের পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ করা হবে। আর সেই কারণে একাধিক ট্রেনে সময় পরিবর্তন করার ঘোষণা।

পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি বেশ কিছু রুট নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এক নজরে দেখে নিন কবে কোন ট্রেনের কী অবস্থা থাকছে-
List of Train Cancelled: এক নজরে তালিকা
ট্রেন নং ২০৯৭১: উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকবে আগামী ৮ মার্চ।
- হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস (ট্রেন নং ১৮০০৫) বাতিল করা হয়েছে। বাতিল থাকবে ৯ মার্চ।
- আগামী ৯ মার্চ বাতিল থাকবে হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু (ট্রেন নম্বর ১৮০৩৩ এবং ১৮০৩৪)।
- বাতিল থাকছে ট্রেন নং ২০৯৭২- শালিমার-উদয়পুর সাপ্তাহিক এক্সপ্রেস। আগামী ৯ তারিখ সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাড়বে না।
- হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস (ট্রেন নং ১৮৬১৫) বাতিল থাকছে আগামী ৯ মার্চ এবং ২২ মার্চ।
- জগদলপুর-হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস (ট্রেন নং ১৮০০৬) আগামী ৮ মার্চ ছাড়বে না।
- ৮ মার্চ, ২২ মার্চ বাতিল থাকছে হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস (ট্রেন নং ১৮০১১ ও ১৮০১২)
- ট্রেন নং ১৮৬১৬: হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস: ৮ এবং ২১ মার্চ বাতিল করা হয়েছে।
- ২১ মার্চ বাতিল করা হল আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস।
- কান্তভাজি - হাওড়া ইস্পাত এক্সপ্রেস (ট্রেন নং ১২৮৩৩) বাতিল থাকছে ২১ মার্চ।
- হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ২২ মার্চ এবং ২৩ মার্চ চলবে না রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- এছাড়াও হাওড়া-কাঁটাবাজি ইস্পাত এক্সপ্রেস ২৩ মার্চ, হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস ২২ মার্চ বাতিল থাকবে।
পাশাপাশি আরও বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের সময়সীমা বদল হয়েছে। একই সঙ্গে রুট ছোট করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের তরফ্রে দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নিন। কিংবা রেলের অনুসন্ধানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন।












Click it and Unblock the Notifications