List of Train Cancelled: ১১ ঘণ্টা ট্রেন বন্ধ থাকবে বালিগঞ্জ-নামখানা সেকশনে, বাতিল বহু লোকাল

List of Train Cancelled: সামনেই আলোর উৎসব! দিওয়ালী এবং কালীপুজো। আর এই সময় বারাসাত- মধ্যমগ্রামজুড়ে কয়েক লাখ মানুষের ভিড় হয়। আর সেই উৎসব শুরুর আগেই ফের রেল বিভ্রাটের খবর। শিয়ালদহ শাখায় (Sealdah railway) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে।

প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ চলবে বালিগঞ্জ-নামখানা সেকশনে। আর এই কাজের জন্যে একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। এমনটাই রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

List of Train Cancelled

List of Train Cancelled: ১১ ঘণ্টা ধরে চলবে কাজ

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১টা ১০ থেকে এই কাজ শুরু হবে। যা চলবে রবিবার সকাল ১০ টা পর্যন্ত। আর এই দীর্ঘ সময়ে মজিলপুর স্টেশনে একটি অব্যবহৃত রেল ওভারব্রিজ ভাঙা হবে। আর এই কাজের জন্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। আর এই কাজের জন্যেই একগুচ্ছ ট্রেন (List of Train Cancelled) বাতিল করা হয়েছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

List of Train Cancelled: ট্রেন বাতিলের তালিকা

ট্রেন নম্বর ৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল শনিবার বাতিল (List of Train Cancelled) থাকবে। তবে রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল। আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহের একাধিক লোকাল। এছাড়াও ট্রেন নম্বর ৩৪৮৮২ ডাউন সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল বাতিলের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকালও বাতিল থাকছে।

বাতিল রাখার তালিকায় আছে আপ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল, ডাউন বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ডাউন বারুইপুর-ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

List of Train Cancelled: রেলের তরফে দেওয়া দেখুন সেই বিজ্ঞপ্তি-

রইল গোটা বিজ্ঞপ্তিটা

List of Train Cancelled: যাত্রাপথ সংক্ষিপ্ত একাধিক ট্রেনের

প্রায় ১১ ঘণ্টা ধরে চলবে এই কাজ। আর এই কাজের চলার কারণে বেশ কয়েকটি ট্রেনের (List of Train Cancelled) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন ট্রেন নম্বর ৩৪৭৫৪ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর স্টেশন থেকে ছাড়বে। লক্ষ্মীকান্তপুর স্টেশনের বদলে বারুইপুর দিয়ে চালানো হবে।

একই ভাবে বারুইপুর স্টেশন থেকেই ছাড়বে আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল। গত কয়েকদিন আগে শ্রীরামপুর এবং ব্যান্ডেল লাইনেও কাজ করেছে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+