List of Train Cancelled: রাত সাড়ে ১১ টা থেকে শুরু হবে কাজ! ২৫ টি লোকাল বাতিল, ঘুরপথ চলবে বহু ট্রেন

List of Train Cancelled: ফের রেলপথে (Indian Rail) ভোগান্তির আশঙ্কা! আজ শনিবার এবং আগামীকাল রবিবার শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকবে। আজ ২৭ জুলাই সাড়ে ১১ টা থেকে ট্র্যাক রক্ষণাবেক্ষনের কাজ শুরু হবে। যা চলবে রবিবার পর্যন্ত।

আর সেই কারণেই একাধিক ট্রেন বাতিল থাকবে। ঘুরপথে চালানো হবে বেশ কয়েকটি ট্রেনকে (List of Train Cancelled) । লোকালের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও এই কাজের জন্য প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে।

List of Train Cancelled

List of Train Cancelled: রাত ১১ টা ৩০ মিনিটে শুরু হবে

ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই মতো নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজ করা হবে বলে জানানো হয়েছে। আর সেই কাজ প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে। অর্থাৎ আজ শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আর সেই কারণে এই দীর্ঘ সময় ট্র্যাফিক ব্লক করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এই কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে-

List of Train Cancelled: বাতিল ট্রেনের তালিকা-

নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। আপ-ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন আজ শনিবার বাতিল থাকছে। শিয়ালদহ-শান্তিপুর আপ-ডাউনে বাতিল থাকছে, শিয়ালদহ-রানাঘাট আজ শনিবার এক জোড়া বাতিল থাকছে, পাশাপাশি কল্যাণী সীমান্ত-নৈহাটি একজোড়া লোকালও বাতিল থাকছে।

রবিবার সকাল থেকে বাতিল (List of Train Cancelled) থাকছে বহু ট্রেন-

আপ-ডাউন মিলিয়ে একেবারে চারটি নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল (List of Train Cancelled) থাকছে, শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাতিল থাকছে, শিয়ালদহ-শান্তিপুর দুজোড়া লোকাল বাতিল থাকছে বলে জানানো হয়েছে। শিয়ালদহ-রানাঘাট লোকালও বাতিল থাকছে। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, রানাঘাট-নৈহাটি লোকাল এবং নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকালও বাতিল থাকছে রবিবার। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে মোট ২৫ টি লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে।

List of Train Cancelled: ঘুরপথে চলবে বহু ট্রেন-

একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস। রয়েছে আরও কয়েকটি ট্রেন। যা খবর, ডানকুনি থেকে ট্রেনগুলি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময় বদল করা হয়েছে।

দীর্ঘ এই কাজ এবং একের পর এক ট্রেন বাতিল সিদ্ধান্তে চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। যদিও সে জন্য আগেই রেলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+