List of Train Cancelled: রাখী উৎসবের আগেই শুরু হচ্ছে রেলের কাজ! পুরী এক্সপ্রেস সহ ৭২ টি ট্রেন বাতিল

List of Train Cancelled: শ্রাবণ মাসের (Sawan 2024) শেষ সপ্তাহ। আগামী সপ্তাহেই রাখী পূর্ণিমা (Raksha Bandhan)। গোটা দেশজুড়ে উৎসবের মেজাজ। বহু মানুষ এই সময় পরিবারের কাছে ফেরেন। আর তার আগেই একাধিক ট্রেন বাতিলের খবর।

ভারতীয় রেলওয়ে রাজনন্দগাও-কলমনা স্টেশনের মধ্যে প্রি-ইন্টারলকিং এবং ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে। আর এই কাজের জন্য ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল (Indian Railway)।

train cancelled

List of Train Cancelled: ৭২ টি ট্রেন বাতিলের খবর

ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই কাজের কথা জানানো হয়েছে। রেলের দাবি, রাজনন্দগাও-নাগপুর স্টেশনের মধ্যে ২২৮ কিমি থার্ড লাইনের কানেকটিভিটির জন্য ৩,৫৪০ কোটি টাকা খরচ করা হচ্ছে। দীর্ঘ এই কাজের জন্য ৭২ টি ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের গতি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত ট্রেনগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

List of Train Cancelled: বাতিল ট্রেনের তালিকা -

  • 08711/08712 Dongargarh-Gondia-Dongargarh MEMU Special between August 7-19
  • 08713/08716 Gondia-Itwari-Gondia MEMU Special between August 7-19
  • 08281/08284 Itwari-Tirodi-Tumsar Road MEMU Special between August 7-19
  • 12834/12833 Howrah-Ahmedabad-Howrah Express from August 10-14
  • 12860/12859 Howrah -Mumbai-Howrah Geetanjali Express from August 5-14
  • 18030/18029 Shalimar-LTT-Shalimar Express from August 11 to 19
  • 22894/22893 Howrah-Sai Nagar-Howrah Express from August 8 to 17
  • 12222/12221 Howrah-Pune-Howrah Duronto Express from August 15-17
  • 20822/20821 Santragachi-Pune-Santragachi Express from August 17-19
  • 12993/12994 Puri-Gandhidham-Puri Express from August 16 to 19

List of Train Cancelled: সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক রুট-

  • 2105/12106 Mumbai-Gondia-Mumbai Express will be short terminated at Wardha and will not operate between Wardha and Gondia from August 13-19
  • 11039/11040 Kolhapur-Gondia-Kolhapur Express will terminate at Wardha and will operate between Wardha and Gondia from August 12-19
  • 08743/08744 Gondia-Itwari-Gondia Express will be terminated at Kamptee and will not operate between Kamptee and Itwari from August 7-19

List of Train Cancelled: ঘুরপথে ছুটবে বহু ট্রেন

পাশাপাশি বহু ট্রেনকে আগামী কয়েকদিন ঘুরপথে চালানো হবেও ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। ফলে এই সময় ট্রেনে টিকিট কাটার আগে অবশ্যই জেনে নিন রেলের লেটেস্ট আপডেট। তবে রাখী উৎসবের আগে একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্তে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও এক্ষেত্রে রেলের দাবি, এই কাজের ফলে ট্রেন যাত্রা আরও মসৃণ হবে। আরও গতিতে ছুটবে একাধিক এক্সপ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+