Weather News: সকাল থেকে মেঘলা আকাশ, বৃষ্টি বিভিন্ন জায়গায়! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
গত দুদিনের মতো এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকে থেকে বেশ কিছুটা নিচে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় বৃষ্টিও হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই আবহাওয়া চলতে থাকবে আগামী দিন দুয়েক।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২২ মার্চ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ২৩ মার্চ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়েই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বুধবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, গত দিন দুয়েকের মতো। কলকাতার ক্ষেত্রে এই আবহাওয়া আর দিন দুয়েক থাকতে পারে। তবে বৃহস্পতিবার যে আবহাওয়া একেবারে শুকনো থাকবে তা খানিকটা জোর দিয়েই বলছে আবহাওয়া দফতর। এদিন
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। রবিবার এই তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.১ (১৯.৬)
বহরমপুর ১৭ (২০)
বাঁকুড়া ১৭.৭ (১৯.৪)
বর্ধমান ১৮ (১৭.৪)
কোচবিহার ১৮.১ (২০.১)
দার্জিলিং ৮ (৭.৬)
কালিম্পং ১১.৮ (১১.৮)
দিঘা ১৭.৩ (১৯.২)
কলকাতা ২০.৬ (২১.৬)
দমদম ১৯.৮ (২১.২)
কৃষ্ণনগর ১৭.৪ (১৭.৮)
মালদহ ১৮.২ (২০.৮)
মেদিনীপুর ২০.১ (২০.১)
শিলিগুড়ি ২০.২ (১৮.৫)
শ্রীনিকেতন ১৭.৩ (২০)
সুন্দরবন ২২ (২০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৭)
বহরমপুর (৩০.৬)
বাঁকুড়া (২৬.৩)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২১.৩)
দার্জিলিং (১০.২)
কালিম্পং (২০)
দিঘা
কলকাতা (২৬.৫)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৭)
মেদিনীপুর (২৬.১)
শিলিগুড়ি (২৪.৩)
শ্রীনিকেতন (২৬.৪)
সুন্দরবন (২৭)












Click it and Unblock the Notifications