Weather Update: দুপুরেই আকাশ কালো করে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

তপ্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা ও আশপাশের এলাকার ন্যূনতম তাপমাত্রা শনিবারের মতো এদিনও ২৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। এদিন অবশ্য দুপুর থেকেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টি। পরে এই ঝড়-বৃষ্টি রাজ্যের অধিকাংশ জেলাতেই হয়। তাতে তাপমাত্রার দাপট কিছুটা হলেও কমেছে।

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যাৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মার্চ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া থাকার সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবারের মতো এদিনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

তাপমাত্রা পরিবর্তন হবে না

তাপমাত্রা পরিবর্তন হবে না

আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২১.৮
বহরমপুর ২০.৪
বাঁকুড়া ২২.৭
বর্ধমান ২২.৬
কোচবিহার ২১.১
দার্জিলিং ৯.৪
কালিম্পং ১২.৮
দিঘা ২৫.৪
কলকাতা ২৬
দমদম ২৫.৬
কৃষ্ণনগর ২০
মালদহ ২৩.৪
মেদিনীপুর ২৩.৫
শিলিগুড়ি ২৩
শ্রীনিকেতন ২২.৫
সুন্দরবন ২৫.৫

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.২)
বহরমপুর (৩১.৬)
বাঁকুড়া (৩৭)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৯.৩)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (২১)
দিঘা (৩৩.৩)
কলকাতা (৩৩.৭)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩৩.৪)
মালদহ (৩২.৬)
মেদিনীপুর (৩৫)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন (৩৫.৪)
সুন্দরবন (৩১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+