Weather Update: স্বস্তির বৃষ্টিতে কমল তাপমাত্রা, সোমবার কোথায় কোথায় ঝড়? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
রবিবার বিকেলের দিক থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার মতো কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হয়। যার জেরে এদিন সকালে তাপমাত্রা কিছুটা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিনও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মার্চ বুধবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এগিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১.৮)
বহরমপুর (২০.৪)
বাঁকুড়া (২২.৭)
বর্ধমান (২২.৬)
কোচবিহার (২১.১)
দার্জিলিং (৯.৪)
কালিম্পং (১২.৮)
দিঘা (২৫.৪)
কলকাতা (২৬)
দমদম (২৫.৬)
কৃষ্ণনগর (২০)
মালদহ (২৩.৪)
মেদিনীপুর (২৩.৫)
শিলিগুড়ি (২৩)
শ্রীনিকেতন (২২.৫)
সুন্দরবন (২৫.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৪)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩৭.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৯.৫)
দার্জিলিং (১৮.৮)
কালিম্পং (২০)
দিঘা (৩৩)
কলকাতা (৩৪.৩)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩৩.৬)
মালদহ (৩৫.৮)
মেদিনীপুর (৩৪.৬)
শিলিগুড়ি (৩২.৪)
শ্রীনিকেতন (৩৫.৮)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications