তাঁর জীবিতকালে দলের সঙ্গে বেইমানি করাদের রেয়াত নয়! নাম না করে প্রাক্তন মেয়রকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বলে উল্লেখ করলেন, অথচ নাম না করে জীতেন্দ্র তেওয়ারিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড চিফ ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নব জোয়ার কর্মসূচি উপলক্ষে করা সভায় এদিন অভিষেক বলেন '২১-এ বিজেপি হেরে যাওয়ার পরে একে ওকে ধরে বহুবার দরবার করেছিল দলে ফেরার জন্য। কিন্তু ব্যর্থ হয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মাকে অপমান করে , দলের সঙ্গে যে বেইমানি করে তাকে দলে নেওয়া হবে না । বেনোজলে অনেকেই আসে কিন্তু তাঁদের এবার বিদায় দেওয়া হবে। বেইমানি করলে দলে নেওয়া হবে না। অভিষেক বলেন, যে যত বড় চোর, সে বিজেপিতে যায়।

তিনি নাম না করে বলেন, সবচেয়ে বড় কয়লা চোর, তাঁকে নিজের দলে নিয়ে বিজেপি প্রার্থী করলো আর এই বিজেপি নাকি কয়লা চুরির তদন্ত করবে। এরপরেই তিনি কয়লা মাফিয়া জয়দেব খাঁর নাম করে বলেন, কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে বসে কফি খাচ্ছেন , এক হোটেলে বসে ছবি তুলছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সবচেয়ে বড় চোরগুলোকে দলে নিয়েছিল বিজেপি। এই যে রাজু ঝা, ২১ সালে কোন দলে যোগ দিয়েছিল এবং কেন ? এরপরেই তিনি বলেন, চুরি করে জেলে যায় কিন্তু বড় চোররা চুরি করে বিজেপিতে যায়। বিজেপিতে গেলে সাত খুন মাপ, কালো কাপড় চোবান ওয়াসিং মেশিনে নিমেষে সাদা।

এরপরেই তিনি বলেন, দল তাঁর কাছে মায়ের মতো। এই দলের মতো এই দলের সঙ্গে যদি কেউ বেইমানি করে, তবে তাকে তাঁর মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে, বলেন অভিষেক। তিনি সাফ বলেন, তৃণমুলের বেনোজল বের করতেই নবজোয়ার আনা হয়েছে। যখন জোয়ার আসে তখন জোয়ারের সঙ্গে ভেসে চলে যায় এসব আবর্জনা।
যদি কেউ মনে করেন তৃণমূলের সঙ্গে বেইমানি করবো, আবার দলের ভিতরে ঢুকে যাব, তবে জেনে রাখো আজীবন তোমার জন্য দরজা বন্ধ। এরপরেই তিনি বলেন, ভারতে রামমন্দির হচ্ছে কিন্তু মোদী সরকার বাড়ির টাকা আর একশো দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে।

চিত্রালয় মেলা ময়দানে অধিবেশন মঞ্চে প্রার্থী বাছা নিয়ে যা বলেছিলেন, ঠিক সেই একই কথা বলেন বুধবারে। তিনি বলেন প্রার্থী বাছবে মানুষ, দল তাঁকে প্রার্থী করবে, আর সেটাই মেনে নিয়ে তাকেই জেতাতে হবে। অভিষেক বন্দ্যোরপাধ্যায় বলেন, তৃণমূলের নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে।












Click it and Unblock the Notifications