Lok Sabha Vote 2024: তৃণমূল বিধায়ককে ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, ঘুম উড়েছে জাকির হোসেনের
ফের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। হোয়াটস অ্যাপ মেসেজে তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য তিন বছরের আগে জঙ্গিপুরের বিধায়কের উপরে বোমা মারা হয়েছিল।
সেসময় গুরুতর জখম হয়েছিলেন বিধায়ক। পরিকল্পনা করে জাকির হোসেনের উপরে হামলা চালানো হয়েছিল। ২০২১ সালে নিমতিতা স্টেশনে ঘটেছিল সেই বিস্ফোরণ। তারপরে আবার বোমা মারার হুমকি মেসেজে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বিধায়ক। ইতিমধ্যেই তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন।

ভোটের আগে ফের তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেলায় রীতিমতো আতঙ্কে রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক। ইতিমধ্যেই সুতি থানায় অভিযোগ জানিয়েছেন িতনি। সাংবাদিক বৈঠক করে তৃণমূল বিধায়ক প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশের কাছে কড়া পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি অভিযোগ করেছেন অনেকে তাঁর বাড়িতে রেড করিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ভোটের আগে একের পর এক হুমকি মেসেজ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গতবছরে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। তাঁর বাড়িতে এবং কারখানায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর। কোথা যেতে সেই বিপুল পরিমান টাকা এলো তার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।












Click it and Unblock the Notifications