শেষের পথে স্টক, হাতে রয়েছে ১০ লক্ষেরও কম করোনা টিকা! টিকাকরণ প্রক্রিয়া থমকাতে পারে বাংলাতেও

বাংলাতেও বাড়ছে টিকা উদ্বেগ,স্টকে আর মাত্র ১০ লক্ষের কম করোনা টিকা

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের মতো এবার ভ্যাকসিন সঙ্কটের মুখে বাংলাও। সূত্রের খবর, বর্তমানে গোচা রাজ্যে যে হারে টিকাকরণ প্রক্রিয়া চলছে তাতে কেন্দ্রের তরফে টিকার পরবর্তী চালান দ্রুত না এলে আগামী দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে যাবতী স্টক। সূত্রের খবর, বৃহঃষ্পতিবার সকাল পর্যন্ত বাংলার ভাঁড়ারে ১৪ লক্ষ করোনা টিকা ছিল।

রাজ্যের হাতে ১০ লক্ষেরও কম করোনা টিকা

রাজ্যের হাতে ১০ লক্ষেরও কম করোনা টিকা

কিন্তু গতকাল সারাদিন টিকাকরণ প্রক্রিয়া চলার পর দেখা যায় রাজ্যের হাতে পড়ে রয়েছে আর দশ লক্ষের কাছাকাছি করোনা টিকা। এই টিকা দিয়েই শুক্রবার দিনভর টিকাকরণ চলে বিভিন্ন জেলায়। এরপর বর্তমানে যে পরিমাণ করোনা টিকা রাজ্যের ভাঁড়ারে রয়েছে তাতে আগামী তিন দিনের মধ্যে পুরনো সমস্ত স্টক শেষ হয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক।

 কী বলছে স্বাস্থ্য মন্ত্রক ?

কী বলছে স্বাস্থ্য মন্ত্রক ?

এদিকে বৃহঃষ্পতিবার মোদীর বৈঠকের মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের টিকা সংক্রান্ত একটি জরুরি বৈঠক হয় বলে জানা যায়। যাতে ইতিমধ্যেই কেন্দ্রের কাছ থেকে আরও বেশি মাত্রায় করোনা টিকা চেয়েছে রাজ্য। এদিকে সূত্র বলছে বাংলা এখনও পর্যন্ত ৮৫ লক্ষ ৭৪ হাজার ২০০ টি করোনা টিকার ডোজ পেয়েছে কেন্দ্রে কাছ থেকে।

 মোট কত কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পেল বাংলা ?

মোট কত কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পেল বাংলা ?

এদিকে এই টিকার মধ্যে ৭৪ লক্ষের বেশি করোনা টিকা সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ড, ও ১১ লক্ষ টিকা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বলে জানা যায়। এদিকে বুধবার পর্যন্ত গোটা রাজ্যে ৭০ লক্ষ ৫৫ হাজার ৫২০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সংখ্যাটা আরও একটি বেশি হতে পারে বলে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকেরা। মূলত কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার জন্যই টিকা গ্রহীতাদের নামের যথাযথ নিবন্ধিকরণ সম্ভব হয়নি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পরবর্তী চালান কবে আসার কথা রয়েছে ?

পরবর্তী চালান কবে আসার কথা রয়েছে ?

এদিকে বাংলায় করোনা টিকার সর্বশেষ চালানটি আসে এপ্রিলের ২ তারিখ। এদিকে পরবর্তী চালানে কেন্দ্রের তরফে বাংলায় ২১ লক্ষ করোনা টিকা পাঠানোর কথা রয়েছে। কিন্তু তা আগামী ১৫ এপ্রিলের আগে আসার সম্ভাবনা বড়ই কম বলে মনে করা হচ্ছে। আর সেখানেই বাড়ছে উদ্বেগ। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রত্যহ গড়ে আড়াই লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে রাজ্যজুড়ে। যদিও সোমবার তা ছুঁযে ফেলে ৪.৪০ লক্ষের গণ্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+