করোনা মোকাবিলায় বড় সাফল্যের পথে রাজ্য! একদিনে আক্রান্ত কমল প্রায় ৮০০, কলকাতায় চিন্তা মৃত্যু নিয়ে

বৃহস্পতিবার ৩৮৫৬, শুক্রবার ৩৮৩৫, শনিবার ৩৮২৩, রবিবার ৩০৫৩। এক ধাক্কায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমল প্রায় ৮০০। কবে যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের আশপাশে ছিল, তা অনেকেই মনে কর

বৃহস্পতিবার ৩৮৫৬, শুক্রবার ৩৮৩৫, শনিবার ৩৮২৩, রবিবার ৩০৫৩। এক ধাক্কায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা কমল প্রায় ৮০০। কবে যে রাজ্যে (west bengal) করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের আশপাশে ছিল, তা অনেকেই মনে করতে পারছেন না। এদিন মৃত্যু হয়েছে ৫১ জনের। এদিন সুস্থ হয়েছেন ৪,৪৮০ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯১.০৪ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯০. ৪৩%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ৩১, ৫৫১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ৩১, ৫৫১

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩, ০৫৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ৩১, ৫৫১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯, ৩১৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩, ৯৪, ৫৭৬ জন। গত ২৪ ঘন্টায় ৪,৪৮০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৮৭২), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৮২৯)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা( ২৯৯)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৫, কোচবিহারে ৪৭, দার্জিলিং ১৩৩, কালিম্পং ২, জলপাইগুড়ি ১১৩, উত্তর দিনাজপুরে ৪৫, দক্ষিণ দিনাজপুরে ১৮, মালদহে ২৬, মুর্শিদাবাদে ৭৮, নদিয়া ১৫৪, বীরভূম ৬২, পুরুলিয়া ১৫, বাঁকুড়ায় ৩৮, ঝাড়গ্রাম ২৩, পশ্চিম মেদিনীপুরে ৯২, পূর্ব মেদিনীপুরে ৬৮, পূর্ব বর্ধমানে ৬৭, পশ্চিম বর্ধমানে ৬৯, হাওড়া ১৩৮, হুগলিতে ২৪৩, উত্তর ২৪ পরগনায় ৭০১, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯১.০৪ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০. ৪৩%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৩.০৯ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৭%-এ।

মৃত্যু হয়েছে ৫১ জনের

মৃত্যু হয়েছে ৫১ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৩ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭৬৬১-তে। গত কয়েক দিনে মৃত্যুর সংখ্যাটা ৪৯ থেকে ৫৪-র মধ্যে ঘোরা ফেরা করছে।

কলকাতায় মৃত্যু ২৪২১ জনের

কলকাতায় মৃত্যু ২৪২১ জনের

এদিন যে ৫১ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৮ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৪২১ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৭৮০ জনের। এদিন সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৫১১ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৬ ও ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন হুগলি ৪ এবং নদিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+