খাঁচা থেকে পালাল চিতাবাঘ! আতঙ্ক শিলিগুড়িতে
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের খাঁচা থেকে পালিয়ে গেল চিতাবাঘ। সেই চিতাবাঘের সন্ধানে বেরিয়েছে দুটি টিম।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের খাঁচা থেকে পালিয়ে গেল চিতাবাঘ। সেই চিতাবাঘের সন্ধানে বেরিয়েছে দুটি টিম। ঘুম পাড়ানি বন্দুক নিয়ে খোঁজ চালাচ্ছেন তাঁরা। আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যেও। তবে কর্তৃপক্ষের দাবি গেট বন্ধ থাকায় পার্কের এলাকার মধ্যেই রয়েছে চিতাবাঘটি।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, মঙ্গলবার সকাল আটটা নাগাদ খাঁচার ভিতরে থাকা আঠারো ফুট গাছ বেয়ে উঠে যায় চিতাবাঘটি। পরে খাঁচার ওপরে থাকা ইলেকট্রিক ফেনসিং ছিড়ে বেরিয়ে পড়ে সেটি। চিতাবাঘটি চার থেকে সাড়ে চার বছরের বলে জানা গিয়েছে।
পার্কের গেট বন্ধ থাকায় সেটি বাইরে বেরিয়ে যেতে পারেনি বলে দাবি করেছে পার্ক কর্তৃপক্ষ। তবে খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পরে সেটির খোঁজ পাওয়া যায়নি। দুটি টিম ঘুম পাড়ানি বন্দুক নিয়ে চিতাবাঘটির খোঁজে তল্লাশি শুরু করেছে। অনুমান, সেটি পার্কের মধ্যেও কোথাও লুকিয়ে রয়েছে।
এদিকে খাঁচা থেকে চিতাবাঘ পালানোর ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি শহর জুড়ে।
West Bengal: A leopard escaped from its enclosure in the Bengal Safari Park in Siliguri. The park has been closed for visitors due to safety concerns. Search and rescue operation underway. pic.twitter.com/0TQa1xT9lQ
— ANI (@ANI) January 1, 2019
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications