লেনিনের মূর্তি ভাঙার চেষ্টা, লেপে দেওয়া হল লাল রঙ! অভিযুক্ত বিজেপি
এবার লেনি মূর্তির অবমাননা পশ্চিমবঙ্গে। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা লেনিনের মূর্তি ভেঙে তাতে লাল রঙ লেপে দেয় বলে অভিযোগ।
এবার লেনিন মূর্তির অবমাননা পশ্চিমবঙ্গে। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা লেনিনের মূর্তি ভেঙে তাতে লাল রঙ লেপে দেয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় লেনিন সরণি মোড় এলাকায়। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

এদিন সকালে কাটোয়ার পথচলতি মানুষের প্রথম চোখে পড়ে কালোর মূর্তির মধ্যে লাল রঙের। পরে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মূর্তিটি ভাঙবার চেষ্টা করা হয়েছে। এলাকায় অশান্তি তৈরির করার জন্যই বামবিরোধী শক্তি এই কাজ করেছে বলে অভিযোগ করে কাটোয়ার সিপিএম নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিষয়টি নিয়ে বিজেপিকে অভিযুক্ত করেছেন।
১৯৮২ সালে মূর্তিটির প্রতিষ্ঠা করেছিল কাটোয়া পুরসভা। এবছরের শুরুতে মূর্তিটির সংস্কার করা হয় পুরসভার তরফ থেকে।












Click it and Unblock the Notifications