নাড্ডা-দিলীপ দু'জনের নিশানায় শূন্য হয়ে যাওয়া বামেরা
নাড্ডা-দিলীপ দু'জনের নিশানায় শূন্য হয়ে যাওয়া বামেরা
পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মমতার দলের কাছে হেরে ক্ষমতা দখল করতে পারেননি গেরুয়া শিবির৷ কিন্তু মঙ্গলবার জেপি নাড্ডা সহ দিলীপের নিশানায় থাকল বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা।

বামেদের কী বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?
মঙ্গলবার হেস্টিংসে বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেপি নাড্ডা। সেখানে তিনি বলেন বিজেপি শাসিত কোনও রাজ্যে কোথাও মেয়েদের উপর আক্রমণের ঘটনা ঘটলে কিছু মানুষ এখানে দলিত, হিন্দু এসব টেনে প্রতিবাদের নামে রাজনীতি করতে নেমে পড়েন৷ আজ তারা কোথায়? রাজ্য বিজেপি সমর্থক পরিবারের মহিলারা লাঞ্ছিত৷ বিজেপি সমর্থকরা খুন হচ্ছেন কিন্তু 'সিউডো সেকুলার-রা' আজ চুপ করে আছে৷ এই 'সিউডো-সেকুলার' এবং 'সিউডো-হিউম্যান রাইটস'দের মুখোশ খোলাও আমাদের কাজ হবে।

বামেদের কী বললেন দিলীপ ঘোষ?
হেস্টিংসের বৈঠক থেকেই বামেদের উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, যারা একসময় আমাদের সাম্প্রদায়িক বলত, ভারতকে টুকরো করতে চাইত মানুষ তাদের বিধানসভায় শূন্য করে দিয়েছে। এরা এখন চুপ করে আছে৷ প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে না। এদের আজ এমন অবস্থা যে একজনও এমএলএ নেই বিধানসভায়৷

কেন বামেদের আক্রমণ?
রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে শেষ বিধানসভায় বামেদের ভোটের বড় অংশ তৃণমূলে গেছে৷ একই সঙ্গে বামেদের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে 'নো ভোট টু বিজেপি' প্রচার চালিয়েছে যা তৃণমূলকে সুবিধে করেছে৷ পাশাপাশি আদর্শগত দিক থেকেও একমাত্র বামেদের থেকেই সবচেয়ে বিপরীতে অবস্থান কডে বিজেপি৷ তাই ভোটে শূন্য হয়ে গেলেও বামেদের কোনও জায়গায় ছাড় দিতে চাইছে না গেরুয়া শিবির৷












Click it and Unblock the Notifications