কট্টর বামপন্থী লক্ষ্মণ এবার অধিকারী গড়ে কংগ্রেসের প্রার্থী, লড়াই শেয়ানে শেয়ানে
বাংলায় ৪২টির মধ্যে ৩৬ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। আর এই শেষ প্রার্থী তালিকায় বড় নাম বামফ্রন্টের তাবড় শ্রমিক নেতা লক্ষ্মণ শেঠের।
বাংলায় ৪২টির মধ্যে ৩৬ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। আর এই শেষ প্রার্থী তালিকায় বড় নাম বামফ্রন্টের তাবড় শ্রমিক নেতা লক্ষ্মণ শেঠের। শেষপর্যন্ত লক্ষ্মণের ঠাঁই হল কংগ্রেসে। লোকসভা ভোটের মুখে একাংশের দাবি উপেক্ষা করে লক্ষ্মণকে দলে নেওয়া হল। এবং একইসঙ্গে টিকিটও দেওয়া হল কংগ্রেসের।

লক্ষ্মণ শেঠকে প্রার্থী করে কংগ্রেস এবার তমলুক কেন্দ্রে চমক দিয়েছে। বামফ্রন্ট তথা সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা হলদিয়ায় এক সময়ের বেতাজ বাদশা হিসেবে পরিচিত ছিলেন লক্ষণ শেঠ। এহেন লক্ষ্মণ শেঠ রাজনৈতিক আশ্রয় খুঁজছিলেন। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিজেপিতে স্থানীয় হননি। চেয়েছিলেন তৃণমূল পরিবারে প্রবেশ করতে। তা না পেরে শেষপর্যন্ত বেছে প্রবেশ করলেন কংগ্রেসে।
বামেদের সঙ্গে সমঝোতা ভেস্তে গিয়েছে কংগ্রেসের। তারপর কংগ্রেস তিন দফায় ৪০ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শেষ দফায় প্রার্থী তালিকায় বামপন্থী লক্ষ্মণ শেঠের নাম রেখে তাঁরা পুরনো লড়াইকে ফের সামনে এনে ফেলল। বাম আমলে কংগ্রেসের শত্রু ছিলেন লক্ষ্মণ। এখন রাজনৈতিক অবস্থান বদলেছে।
এই অবস্থায় কংগ্রেসের পতাকা হাতে তুলে ভোট ময়দানে প্রবেশ করলেন তিনি। নতুন আঙ্গিকে পুরনো লড়াই ফিরল পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে। তমলুক কেন্দ্রে অধিকারী গড়ে এবার তাঁর লড়াই। লড়াই সেই অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারীর সঙ্গে। সেই লড়াইয়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications