১৬ দফা দাবিতে শিলিগুড়িতে রাস্তায় নামল বাম সংগঠন
রাজ্যের একাধিক পুরসভা শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি পুরসভা টিকিয়ে রেখেছে বাম শিবির। কিন্তু অভিযোগ একাধিক বিষয়ে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি পৌরসভা। তাই গণেশ পূজায় ১৬ দফা দাবি নিয়ে শিলিগুড়ি রাজপথে কমিউনিস্ট পার্টি।

আয়কর সীমার নীচে বসবাস কারীদের প্রত্যেককে মাসে সাড়ে সাত হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে দিতে হবে, মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য দিতে হবে, করোনার সুযোগ নিয়ে কেন্দ্র সরকার ও প্রতিযোগিতা করে রাজ্যের সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই রকম ১৬ দফা দাবি নিয়ে এদিন অবস্থান কর্মসূচি করেন স্থানীয় বাম নেতৃত্ব।
এদিন শিলিগুড়ির বামপন্থী ১ ও ২ নম্বর এরিয়া কমিটির তরফে শিলিগুড়ির সেবক মোড়েও বিক্ষোভ আন্দোলনে সামিল হয় বামপন্থী নেতা কর্মীরা। দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার জানান, করোনার সময়ে আমাদের মূল দাবি হল, 'জীবন বাঁচাও জীবিকা বাঁচাও'। শুধু এখানেই নয় গোটা দেশে, রাজ্যে বামপন্থীদের তরফে সপ্তাহ ব্যাপি প্রচার কর্মসূচি গ্রহন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন বিভিন্ন জায়গায় বামফ্রন্টের বিভিন্ন এরিয়া কমিটির তরফে বিক্ষোভ আন্দেলন করা হল।
তিনি আরও জানান, করোনার সুযোগ নিয়ে কেন্দ্র সরকার ও প্রতিযোগিতা করে রাজ্যের সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কেন্দ্র সরকার বিভিন্ন ক্ষেত্রে বেসরকারী করন করছে। কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। বেকারদের কাজ করার সুযোগ নেই, শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে।












Click it and Unblock the Notifications