'পরাস্ত' বিজেপি-তৃণমূল! কর্মসূচি সফল করল বামেরা, দেখুন ভিডিও
বীরভূমে বিজেপি এবং তৃণমূল সময়মতো নিজেদের কর্মসূচি পালন করতে না পারলেও, বামেরা তাদের কর্মসূচি পালন করল। সফল ভাবেই। এদিন তারা তারাপীঠেমহামিছিল করে। হাজির ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী।
বীরভূমে বিজেপি এবং তৃণমূল সময়মতো নিজেদের কর্মসূচি পালন করতে না পারলেও, বামেরা তাদের কর্মসূচি পালন করল। সফল ভাবেই। এদিন তারা তারাপীঠে মহামিছিল করে। হাজির ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায়রা।

বিজেপি-তৃণমূলের কর্মসূচি
শুরুতে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল তারাপীঠ থেকে। পরে তা পিছিয়ে হয় সব থেকে পরে। ১৪ ডিসেম্বর। একেবারে শেষে আদালতের নির্দেশে অনিশ্চিত হয়ে পড়ে। তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল বিজেপির রথাযাত্রার পরেই বের হবে পবিত্র মিছিল। তবে বীরভূম ছিল শুরু থেকেই আলাদা পথে।
খোল-করতাল নিয়ে মিছিল করার কথা জানিয়েছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বামেদের কর্মসূচি
৬ ডিসেম্বরকে সামনে রেখে বামেরা প্রথমে ২ ডিসেম্বর তারাপীঠ থেকে রামপুরহাট মহামিছিলের ডাক দিয়েছিল। পরে তা পিছিয়ে করা হয় ১০ ডিসেম্বর।
তারপীঠ থেকে মহামিছিল
পূর্ব ঘোষণা মতো সোমবার বেলা এগারোটা নাগাদ তারাপীঠের ফুলি ডাঙা থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা হয় বামেদের মহামিছিল। একেবারে সামনের সারিতে ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায়রা।
বিমান বসুর বক্তব্য
মহামিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিরুদ্ধেই এই আন্দোলন।












Click it and Unblock the Notifications