যৌথ কর্মসূচি শুরুর আগে 'ধাক্কা'! কংগ্রেসের প্রস্তাব ফেরাল বামেরা
যৌথ কর্মসূচি শুরুর আগে 'ধাক্কা'! কংগ্রেসের প্রস্তাব ফেরাল বামেরা
রাজ্যের বাম কংগ্রেস একসঙ্গে যৌথ আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করলেও, বৈঠকে কংগ্রেসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বামেরা। জানা গিয়েছে, জোটের ভারসাম্য বজার রাখতে কংগ্রেসের তরফে স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বামেরা।

যৌথ আন্দোলনে সহমত
আগে নিচুতলার ঐক্য, তারপর আসন নিয়ে বোঝা পড়া। বুধবারের বাম-কংগ্রেসের বৈঠকে আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনা না হলেন যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে ২৯ জুন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে জেলায় ও রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়া হবে। বিকেল ৪ টেয় রেডরোডে থাকবেন, বাম ও কংগ্রেস নেতৃত্ব। ৭ জুলাই করোনা ও আম্ফান নিয়ে কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে।

স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব খারিজ
২০১৬-র বিধানসভা নির্বাচনে জোট গড়ে নির্বাচনে লড়াই করেছিল বাম-কংগ্রেস। কিন্তু সেই জোটকে কি সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করে তোলা গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে। তাই এবার প্রায় ১০ মাস বাকি থাকতেই বাম কংগ্রেস নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানেই দুই শিবিরের মধ্যে সমন্বয় রাখতেই স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু তা খারিজ করে দেয় বামেরা।

ধীরে ধীরে গ্রহণযোগ্য হবে জোট
বামেদের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কমিটি গঠনের কোনও প্রয়োাজন নেই। আন্দোলনের মাধ্যমেই জোটের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে বাড়বে বলে মত প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নিচু তলায় জোট গড়ে তোলা প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বলেও বলা হয়েছে। পরে তৈরি করা হবে নির্বাচনী জোট।












Click it and Unblock the Notifications