অশোক হারতেই ধাক্কা শিলিগুড়ির বাম-দুর্গে, একের পর এক নেতা হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা

অশোক হারতেই ধাক্কা শিলিগুড়ির বাম-দুর্গে, একের পর এক নেতা হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা

শিলিগুড়ির অবিসংবাদী বাম নেতা অশোক ভট্টাচার্য (ashok bhattacharya)হারার দশ দিনের মধ্যে বড় ভাঙন একাধিক বামদলে। একাধিক নেতা এদিন তৃণমূলের (trinamool congress) পতাকা হাতে তুলে নেন। প্রসঙ্গত ভোটের কিছুদিন আগে অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শঙ্কর ঘোষ বিজেপিতে (bjp) যোগ দেন। বিধানসভা নির্বাচনে তাঁর কাছেই পরাজিত হন অশোক ভট্টাচার্য।

২০১১-তে হারলেও অশোক জিতেছিলেন ২০১৬-তে

২০১১-তে হারলেও অশোক জিতেছিলেন ২০১৬-তে

২০১১-তে রাজ্যে পরিবর্তনের বছরে শিলিগুড়ি থেকে পরাজিত হয়েছিলেন অশোক ভট্টাচার্য। যদিও পরবর্তী সময়ে পুরসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে জয়ী হয়ে মেয়র হয়েছিলেন অশোক ভট্টাচার্য। আবার ২০১৬-র নির্বাচনে তিনি ফের শিলিগুড়ি আসন থেকেই জয়ীও হয়েছিলেন।

এবারের ভোটের আগেই ধস

এবারের ভোটের আগেই ধস

কিন্তু এবার ভোটের আগেই ধস নামে শিলিগুড়ির বাম দুর্গে। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন যুব নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ শঙ্কর ঘোষ। বিজেপি তাঁকে শিলিগুড়ি থেকে প্রার্থী করে। নির্বাচনে অশোক ভট্টাচার্য তাঁর কাছেই হেরে যান। আর হেরে যাওয়ার পরে অশোক ভট্টাচার্য জানিয়ে দেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

শিলিগুড়ির পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব

শিলিগুড়ির পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব

অন্যদিকে শিলিগুড়ির পাশেই ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান রাজ্যের মন্ত্রী গৌতম দেব। যদিও তাঁকে শিলিগুড়ির পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে শিলিগুড়ির পুরসভার নির্বাচনের কথা মাথায় রেখেই তৃণমূল সুপ্রিমো এই পদক্ষেপ করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 তৃণমূলে যোগ দুই বামনেতার

তৃণমূলে যোগ দুই বামনেতার

এবার ভোট মিটতেই শিলিগুড়ির বাম দুর্গে ভাঙন। এদিন সিপিএম নেতা কমল আগরওয়াল এবং আরএসপি নেতা রামভজন মাহাত তৃণমূলে যোগ দিয়েছেন। রামভবন মাহাত বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়র ছিলেন। তাঁরা দুজনেই এদিন গৌতম দেবের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকারও। গৌতম দেব এবং রঞ্জন সরকার বলেছেন, ভোটে মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করেছেন, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন ওই দুই বাম নেতা। তবে এই মুহূর্তে করোনা মোকাবিলাই তাঁদের প্রধান কাজ বলে জানিয়েছেন ওই দুই নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+