মুখ্যমন্ত্রী আগে খুলুন বিধানসভা! লকডাউন শিথিল নিয়ে চড়া সুর সুজনের

লকডাউন কতটা বাড়ানোর দরকার, তা সরকার নয়, ঠিক করুন বিশেষজ্ঞরা। এমনটাই মন্তব্য করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। কিন্তু সরকার কোন বিশেষজ্ঞের মতামত নিয়ে কাজ করছে, তা প্রকাশ করা হচ্ছে না।

লকডাউন কতটা বাড়ানোর দরকার, তা সরকার নয়, ঠিক করুন বিশেষজ্ঞরা। এমনটাই মন্তব্য করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। কিন্তু সরকার কোন বিশেষজ্ঞের মতামত নিয়ে কাজ করছে, তা প্রকাশ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর দাবি প্রথম খুলুন বিধানসভা।

বিশেষজ্ঞরা বললেই কাজ

বিশেষজ্ঞরা বললেই কাজ

সুজন চক্রবর্তী বলেন, যদি বিশেষজ্ঞরা বলেন, লকডাউন করলে মানুষের সুবিধা হবে, তাহলেই তা মেনে নেওয়া যায়। যা হয়েছে প্রথমের দিকে। কিন্তু লকডাউন কিংবা নো লকডাউন-এ মানুষের সুবিধা অসুবিধাটা আলোচনায় আসছে না বলে অভিযোগ করেছেন তিনি।

লকডাউন কি আদৌ আছে, প্রশ্ন সুজনের

লকডাউন কি আদৌ আছে, প্রশ্ন সুজনের

সুজন চক্রবর্তী বলেন, যদি লকডাউনে না খেতে পেয়ে মানুষের মৃত্যু হয়, কিংবা রাস্তায় মানুষের মৃত্যু হয় কিংবা চিকিৎসার সুযোগ বাড়ানো না যায়, তাহলে সেই লকডাউনে মানুষের কোনও উপকার হবে না। তাঁর আরও প্রশ্ন, চারপাশে যা দেখছেন, তাতে কি মনে হচ্ছে লকডাউন আদৌ আছে?

মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন

সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর শুক্রবারের ঘোষণার কথা তুলে ধরেন। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কাছে আগে বিধানসভা খোলার দাবি

মুখ্যমন্ত্রীর কাছে আগে বিধানসভা খোলার দাবি

মুখ্যমন্ত্রীর কাছে সুজন চক্রবর্তীর আবেদন, মানুষকে গিনিপিগ বানাবেন না। তাঁর দাবি প্রথম খুলুন বিধানসভা। তিনি বলেন, বিধানসভা খুলে মুখ্যমন্ত্রী প্রমাণ করুন সব কিছু খোলা সম্ভব। তারপর তারদিকে মানুষকে ঠেলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+