Left In Bengal: বাংলায় বামেরা ফের গণনা করার মতো শক্তি! ইঙ্গিত পঞ্চায়েত ভোটে, দাবি সিপিআইএমের
Left In Bengal: পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বাইনারি কাজ করছে না। এমনটাই প্রতিক্রিয়া রাজ্য সিপিআইএম নেতৃত্বের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্য হওয়ার পরে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বামেদের পুনরুত্থানের ইঙ্গিত রয়েছে বলেও দাবি করেছে সিপিআইএম।
সিপিআইমের তরফে জানানো হয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে নিয়ে তারা ২১ শতাংশ ভোট পেয়েছে। গত বিধানসভা নির্বাচনে যা ছিল ১০ শতাংশের মতো। এর থেকেই পরিষ্কার রাজ্যে বামেদের শক্তি বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে এবারের পঞ্চায়েত নির্বাচনে বাম ও তাদের সহযোগীদের শক্তি প্রায় ১২ শতাংশ বেড়েছে।

২০১৯-এর পরে ২০২১ সালের নির্বাচনে রাজ্যে পর্যুদস্ত হয় বাম কংগ্রেস। এই দুই নির্বাচন রাজ্যে কার্যত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছিল। তবে ২০২৩-এর নির্বাচনে বাম-কংগ্রেস এবং আইএসএফের মিলিত শক্তি তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে (Left In Bengal)।
প্রসঙ্গত গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস রাজ্য থেকে দুটি আসন পেলেও, বামেরা একটিও আসন পায়নি। অন্যদিকে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রথমবারের জন্য তারা একটিও আসন পায়নি।
পশ্চিমবঙ্গের বামদলগুলি বারে বারে অভিযোগ করেছে বিজেপি ও তৃণমূল ভোটারদের বিভ্রান্ত করতে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলছে। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই দুই দল বাইনারি তৈরি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Left In Bengal)।
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেও এবারের নির্বাচনে তা ছিল মাত্র ১২ শতাংশ। রাজ্যের বিরোধী দলগুলি শাসক তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর পাশাপাশি হিংসার অভিযোগ এনেছে।
বিজেপি গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেলেও এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা ২২ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে বামেরা (Left In Bengal)। তারা বলছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে বালিগঞ্জের উপনির্বাচন এবং কলকাতা পুর নির্বাচন দিয়ে তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি করছে।
তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে হিংসার পাশাপাশি ভোট লুট ও ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য সিপিআইএম নেতৃত্ব। তাদের অভিযোগ, এবারের নির্বাচনে সিপিআইএমের অনেক প্রার্থী জয়ী হওয়ার পরেই, তাঁদের জয়ী ঘোষণা না করে তৃণমূলের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছে।
এবার তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেলেও সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন হলে, তাদের ভোট ৩০-৩৫ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারত বলেও দাবি করেছে বামেরা (Left In Bengal)। অন্যদিকে বাম ও তাদের সহযোগীদের ভোটে ৩০ শতাংশের আশপাশে যেত বলেও দাবি। যা কেন্দ্র ও রাজ্যের শাসকদের উদ্বেগের কারণ হতে পারত।












Click it and Unblock the Notifications