সিঙ্গুর থেকে বামেদের যাত্রা শুরু, রাত পোহালেই নবান্ন অভিযান

২০১১ সালে সিঙ্গুর আন্দোলনে ভর করে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনে দাঁড়ি টেনে রাজ্যের মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে সিঙ্গুর আন্দোলনে ভর করে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনে দাঁড়ি টেনে রাজ্যের মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট বছর পর হারানো মসনদ ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দেখানো পথে আন্দোলনে বামেরা।

সিঙ্গুর থেকে বামেদের যাত্রা শুরু, রাত পোহালেই নবান্ন অভিযান

বৃহস্পতিবার দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কাজ ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে সিঙ্গুর থেকে আন্দোলন শুরু করে নবান্ন অভিযানের কর্মসূচিতে বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের ১২টি ছাত্র-যুব সংগঠন মিছিল শুরু করে সিঙ্গুর থেকে ডানকুনি পর্যন্ত। ডানকুনিতেই রাত কাটাবেন তারা। শুক্রবার হাওড়া স্টেশন হয়ে করবে নবান্ন অভিযান।

এর আগে শিল্প ও কৃষি ক্ষেত্রের নানা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা সিঙ্গুর থেকে রাজভবন অভিযান করেছিল। রাজ্যে শিল্পায়নের দাবিতে সিঙ্গুর থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করেছিল বামফ্রন্টের কৃষক সংগঠন। দাবি ছিল, সিঙ্গুর-সহ রাজ্যের সর্বত্র শিল্পের জন্য অধিগৃহীত জমিতে অবিলম্বে শিল্প স্থাপনের ব্যবস্থা করতে হবে। সেখানে হচ্ছে না চাষবাস ও হচ্ছে না শিল্প। তাই অবিলম্বে চাষ অযোগ্য জমিতে করতে হবে পুনরায় শিল্পস্থাপন। শুক্রবার মূলত সেই দাবিতেই নবান্ন অভিযানের পথে বাম ছাত্র-যুবরা। এর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি ও শিক্ষার দাবিতে রাস্তায় নেমেছে তারা।

তাদের আরও দাবি, সিঙ্গুরে টাটা মোটর্সের ন্যানো কারখানার কাজ প্রায় ৮০ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু জমি আন্দোলনের নামে কারখানা নির্মাণে বাধা হয়ে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরিয়ে দেওয়া হলেও সমস্ত জমি চাষযোগ্য হয়ে ওঠেনি। এখন খুব সামান্য জমিতেই চাষাবাদ হয়। বামপন্থীরা এখন তাই সিঙ্গুর ইস্যুকেই ফের আন্দোলনের অভিমুখ করতে চাইছেন। আন্দোলন ছাত্র যুবরা জানা, ওই জমিতে না হলো শিল্প, না হলো কৃষি। এর দায় তৃণমূল কংগ্রেসেরই। তাই কৃষকসভার মতো রাজ্যের মানুষকেও সিঙ্গুরের কথা মনে করিয়ে দিতেই সেখানে থেকে আন্দোলনের সূত্রপাত করছে ১২টি বামপন্থী ছাত্র সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+